Tuesday, June 2, 2026

ইউক্রেনের অধিকৃত অঞ্চলে গণভোট করিয়েছে রাশিয়া, ভারতের অবস্থান নিয়ে মুখ খুললেন জয়শংকর lo

Date:

Share post:

ইউক্রেনের অধিকৃত অঞ্চলে গণভোট করিয়েছে রাশিয়া। সেই গণভোট নিয়ে এবার মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেছেন, রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতীয় দূত এই বিষয়ে সমস্ত কথা বলবেন। ততক্ষণ পর্যন্ত ধৈর্য্য ধরতে অনুরোধ করেছেন তিনি।

আমেরিকার বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সেদেশে গিয়েছিলেন জয়শংকর। তিনি বলেছেন, “এই বিষয়টি নিয়ে অবশ্যই আমরা ভাবনা চিন্তা করছি। আমি মনে করি রাষ্ট্র সংঘেও এই বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে ভারতের দূত কী বলেন, তার জন্য আপনাদের অপেক্ষা করা উচিত।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা বলা হয়েছিল ভারতের তরফে। দুই দেশ যেন একে অপরের ভৌগলিক অখণ্ডতাকে সম্মান করে এমন পরামর্শও দিয়েছে ভারত। কিন্তু ডনবাসে রাশিয়ার গণভোট করানোর অর্থ সেই অঞ্চলটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনার পথে একধাপ এগিয়ে যাওয়া।
এসসিও সম্মেলনে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোদি বলেছিলেন ‘এটা যুদ্ধ করার সময় নয়।” আমেরিকা-সহ পশ্চিমি দেশগুলির কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছিল এই বক্তব্য।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...