Wednesday, March 11, 2026

পুজোর শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা পাঁশকুড়ায় , দেওয়াল চাপা পড়ে মৃ*ত্যু শিশুর

Date:

Share post:

পুজোর শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ১ শিশুর। তৃতীয়ার দিন আচমকাই বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় শিশুকন্যাটির। আহত হয়েছে আরও  তিন শিশু।  ঘটনাটি ঘটেছে পাঁশকুড়ার ১৫ নিওম্বর ওয়ার্ডের গড়পুরুষোত্তমপুরে। মর্মান্তিক এই দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন শিশুটির পরিবার।

আরও পড়ুন:তালতলায় দেওয়াল চাপা পড়ে মৃত ১, ভাঙা হল বাড়ির বিপজ্জনক অংশ

পুলিশ সূত্রের খবর, মৃত শিশুটির নাম জারা খাতুন। জারার বাবা শেখ জাহাঙ্গীর বেঙ্গালুরুতে একজন দিনমজুরের কাজ করেন। গড়পুরুষোত্তমপুরের বাড়িতে থাকেন জাহাঙ্গীরের স্ত্রী, চার শিশু সন্তান, মা, ভাই এবং বোন। সূত্রের খবর, এর আগে ইটের দেওয়াল এবং অ্যাসবেস্টসের চাল দেওয়া একটি বাড়িতে থাকত জাহাঙ্গীরের পরিবার। কিন্তু সম্প্রতি ওই বাড়িটি ঠিক পিছনে একটি নতুন বাড়ি তৈরি করছিলেন জাহাঙ্গীর। বর্তমানে নতুন বাড়িতেই থাকেন সকলে। কিন্তু রান্না ও খাবার কাজের জন্য পুরনো বাড়িটি ব্যবহার করা হয়।

বুধবার সকালে সেই পুরনো বাড়িতেই খেলছিল জাহাঙ্গীরের দুই মেয়ে  এবং দুই ভাইপো ভাইঝি। খেলার সময় আচমকাই মেঝে বসে যায়। সেই সঙ্গে বাড়িটির দুটি দেওয়ালও ভেঙে পড়ে। যার নীচে চাপা পড়ে যায় শিশুগুলি। গুরুতর জখম হয় জারা। তাকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় জারার।

অন্যদিকে, বাকি তিন শিশুকে  উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু  সেখানে জাহাঙ্গীরের আরও একটি মেয়ের অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। জাহাঙ্গীরের ভাইপো ভাইঝির মধ্যে একজনের আঘাত গুরুতর না হওয়ায় তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। অন্য একটি শিশুকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার কথা জানতে পেরে জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে হাজির হন পাঁশকুড়ার পুর প্রশাসক নন্দকুমার মিশ্র এবং উপ পুর প্রশাসক সইদুল ইসলাম খান। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত পরিবারটির পাশে রয়েছেন বলে জানিয়েছেন।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...