Friday, March 6, 2026

নজরে নির্বাচন, গুজরাটে তৃতীয় বন্ধে ভারত এক্সপ্রেসের উদ্বোধন মোদির

Date:

Share post:

চলতি বছরেই গুজরাটে(Gujrat) বিধানসভা নির্বাচন। সেদিকে নজর রেখে চেনা ছন্দে ফের কল্পতরু ভূমিকায় ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বৃহস্পতিবারই গুজরাটে এসেছেন মোদি। শুক্রবার বন্দে ভারতের(Vande Bharat) যাত্রার সূচনার পর আহমেদাবাদের মেট্রো প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। এছাড়াও ৭ হাজার ২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করতেও দেখা যাবে প্রধানমন্ত্রীকে।

দেশের তৃতীয় বন্ধে ভারত এক্সপ্রেস শুক্রবার সকাল ১০ টা ২৫ মিনিটে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রথম যাত্রী হিসেবে গান্ধীনগর থেকে কালুপুর স্টেশন পর্যন্ত এই ট্রেনে সফরও করেন তিনি। এ পাশাপাশি কালোপুর থেকে ১২৭৯৫ কোটি টাকার আহমেদাবাদ মেট্রো প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অবশ্য গুজরাটের এই ঢালাও প্রকল্পের উদ্বোধন আসলে আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ট্রায়াল রানে বুলেট ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। দেখা গিয়েছে স্থির অবস্থা থেকে মাত্র ৫২ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি অর্জন করে ট্রেনটি। স্বাভাবিক ভাবেই এই ট্রেনটিকে ঘিরে আকর্ষণ ক্রমেই বাড়ছে। নতুন এই ট্রেনে এমন ব্যবস্থা রয়েছে যাতে কোনও ভাবেই করোনা কিংবা অন্য কোনও ভাইরাসবাহিত রোগ না ছড়াতে পারে।

spot_img

Related articles

কেন ‘মৃগয়া ১.৫’? জানালেন পরিচালক অভিরূপ, শেষ চমকের কথা জানালেন লেখক দেবাশিস

গত বছর মুক্তি পেয়েছিল 'মৃগয়া: দ্য হান্ট'। সিক্যুয়ালের রীতি মেনে হওয়ার কথা ছিল 'মৃগয়া ২'। না, সেটা না...

নির্লজ্জ বিজেপি-দালাল নির্বাচন কমিশন: তোপ দেগে ধর্মতলায় ধর্না শুরু মমতার

“নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি এবং তাদের দালাল নির্বাচন কমিশন“- তোপ দেগে ধর্মতলায় ধর্না শুরু করলেন তৃণমূল (TMC) সভানেত্রী...

কলকাতায় বন্ধ ডবল সিলিন্ডারের কানেকশন!

মধ্যপ্রাচ্যে যুদ্ধের (Iran Israel US Conflict) প্রভাব এবার গৃহস্থের হেঁশেলে। কলকাতায় বন্ধ হল এলপিজি ডবল সিলিন্ডারের কানেকশন (LPG...

কলকাতা জার্নালিস্ট ক্লাবে ‘পল্লবী’ সাহিত্য পত্রিকার নতুন সংখ্যা প্রকাশ

কলকাতা জার্নালিস্ট ক্লাবে (Calcutta Journalist Club) ৫ মার্চ আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত হল ‘পল্লবী’ সাহিত্য পত্রিকার(Pallavi Litarature Mazagine)...