Wednesday, May 20, 2026

টি-২০ বিশ্বকাপ জিতলে মিলবে কত আর্থিক পুরস্কার? জানাল আইসিসি

Date:

Share post:

অক্টোবরে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আসর। সেই টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ানের পুরস্কার মূল‍্য ঘোষণা করল আইসিসি (ICC)। শুক্রবার আসন্ন টি-২০ বিশ্বকাপের পুরস্কার মূল্য ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

টি-২০ বিশ্বকাপে চ‍্যাম্পিয়ন হলে, চ‍্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৬ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫ লক্ষ টাকা। ফাইনালে হারলেও মোটা অঙ্কের পুরস্কার পাবে দল। রানার্স দলের জন্য থাকছে চ্যাম্পিয়নদের ঠিক অর্ধেক পুরস্কার মূল্য। অর্থাৎ, বিশ্বকাপ রানার্স পাবে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছয় কোটি টাকা।

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও মিলবে মোটা আর্থিক পুরস্কার। শেষ চারের লড়াইয়ে যে দু’টি দল হারবে, তারা ভারতীয় মুদ্রায় পাবে প্রায় ৩ কোটি ২৬ লক্ষ ২৬ হাজার টাকা। ‘সুপার টুয়েলভ’ পর্বের বাকি আটটি দলের জন্য থাকছে ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ লক্ষ টাকা পুরস্কার মূল্য। ‘সুপার টুয়েলভ’ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলি প্রায় ৩২ লক্ষ ৫২ হাজার টাকা পাবে।

২০২১ টি-২০ বিশ্বকাপেও ‘সুপার টুয়েলভ’ পর্বে জিতলে এই টাকাই পেয়েছে দলগুলি।

আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরাহের পরিবর্তে দলে এলেন মহম্মদ সিরাজ

Related articles

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...