Monday, May 4, 2026

এক ফোনেই মুশকিল আসান ! মণ্ডপের ভিড়ে প্রিয়জনকে খুঁজে দেবে কলকাতা পুলিশ

Date:

Share post:

শুক্রবার মহাপঞ্চমী (Maha Panchami)। আর কিছু সময় পরই বোধন হবে দেবী দুর্গার (Devi Durga)। ইতিমধ্যেই আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহরের রাজপথ থেকে গ্রামের অলিগলি। যেদিকেই চোখ যাচ্ছে দেবী বন্দনার চূড়ান্ত প্রস্তুতি চোখে পড়ছে। আর কলকাতায় তো মহালয়ার পর থেকেই পুজো মণ্ডপে ঠাকুর দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সকাল হতেই নতুন জামাকাপড় পরে প্রিয়জনদের সঙ্গে নিয়ে প্যান্ডেল হপিং-এ (Pandal Hopping) বেরচ্ছেন সাধারণ মানুষ। তবে ষষ্ঠী থেকেই শহরে জনপ্লাবনের আশঙ্কা। আর সেকথা মাথায় রেখেই একাধিক পরিকল্পনা কলকাতা পুলিশের (Kolkata Police)। শেষের দু’বছর কোভিড অতিমারি (Covid Pandemic) পর্ব শেষে ফের একবার নতুন করে উৎসবের আনন্দে গা ভাসিয়েছেন শহর তথা রাজ্যবাসী। ইতিমধ্যে একাধিক পুজো মণ্ডপে লম্বা লাইন চোখে পড়েছে। কিন্তু, ভিড়ের মধ্যে আচমকাই যদি প্রিয় মানুষটির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়? তাহলে কী করবেন? সেই উপায়ই বাতলে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

শুক্রবার লালবাজার (Lalbazar) চালু করেছে একটি বিশেষ পরিষেবা। কলকাতা পুলিশের তরফে এই মর্মে একটি হেল্পলাইন নম্বরও (Kolkata Police Helpline Number) চালু করা হয়েছে। ৯১৬৩৭৩৭৩৭৩- এই নম্বরটি পঞ্চমী অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে চালু করা হল। বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত পুজোর দিনগুলিতে এই হেল্পলাইন নম্বর চালু থাকবে। ভিড়ের মাঝে কোনও প্রিয়জনকে খুঁজে না পেলে সঙ্গে সঙ্গে ফোন করা যাবে এই হেলপলাইন নম্বরে। আর তারপরই আপনার প্রিয়জনকে খুঁজে দেবে কলকাতা পুলিশ। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই নম্বর।

পাশাপাশি পুজোর সময় শহরের রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা নিচ্ছে লালবাজার। শুধু যানজট নিয়ন্ত্রণই নয়, বেপরোয়া বাইক রুখতেও তৎপর পুলিশ। শুক্রবার রাত থেকেই শহরে নামবে ট্রাফিক পুলিশের বিশেষ দল। লালবাজার সূত্রে খবর, ট্রাফিক পুলিশের বিভিন্ন আধিকারিকদের নিয়ে ইতিমধ্যে ১৬টি দল গঠন করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে আইনভঙ্গকারীদের আটকাবে এই দল। মূলত শহরের যে জায়গাগুলিতে বড় পুজো হচ্ছে সেই সংলগ্ন রাস্তাগুলিতেই এই বিশেষ দল মোতায়েন থাকবে।

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে