Saturday, May 2, 2026

বিধাননগর পুলিশের মানবিক উদ্যোগ! প্রতিমা দেখবেন প্রবীণরাও

Date:

Share post:

পুজোয় প্রবীণ নাগরিকদের (Senior Citizen) ঠাকুর দেখানোর ব্যবস্থা করল বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionerate)। শুক্রবার মহাপঞ্চমী (Maha Panchami) থেকে সাঁঝবাতি প্রকল্পের অন্তর্গত প্রবীণ নাগরিকদের জন্য পুজো পরিক্রমার আয়োজন করা হল। এদিন বিধাননগরের কয়েকশো প্রবীণ নাগরিককে শহরের একাধিক মণ্ডপ ও প্রতিমা দেখানোর উদ্যোগ নেওয়া হয়। যাদের হাত ধরে ছোটবেলায় ঠাকুর দেখতাম, আজ তাঁদেরকেই হাত ধরে ঠাকুর দেখানোর দিন। এই ভাবনাতেই অভিনব উদ্যোগ বিধাননগর পুলিশ কমিশনারেটের। এদিন কমিশনারেটের অফিস থেকে পুজো পরিক্রমার শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার (Police Commissioner) গৌরব শর্মা, ডিসিপি (সদর) এবং অন্যান্য সিনিয়র আধিকারিকরা (Senior Officers)।

শুক্রবার এলাকার বহু প্রবীণ বাসিন্দা অনুষ্ঠানে উপস্থিত হন। তাঁদের বিশেষ টুপি ও ব্যাচ দিয়ে সম্মান জানানো হয়। এরপর শহর কলকাতার একাধিক নামী প্যান্ডেল ও প্রতিমা ঘুরিয়ে (Durga Puja 2022) দেখান পুলিশ কর্মীরা। যারা ভালভাবে চলা ফেরা করতে পারেন না, কিন্তু পুজো দেখার অদম্য ইচ্ছে তাঁদের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে মণ্ডপে। হাত ধরে দেখানো হবে ঠাকুরও।

তবে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে এমন ব্যবস্থাপনায় (Arrangement) খুশি প্রবীণ দর্শনার্থীরাও (Visitors)। বিশেষত প্রবীণদের কাছে এই ব্যবস্থা বেশ আরামদায়ক (Comfortable)। পুলিশের এমন মহান উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- পুজোয় চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে অনুমতি আদালতের


 

Related articles

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...