Wednesday, April 8, 2026

অ্যাম্বুল্যান্সে থরে থরে ২ হাজারের বান্ডিল, নোটে লেখা ‘রিভার্স ব্যাঙ্ক অব ইন্ডিয়া’!

Date:

Share post:

অ্যাম্বুল্যান্স বোঝাই টাকা যাচ্ছে। সূত্র মারফৎ খবর পেয়ে দৌড়য় পুলিশ। থামানো হয় অ্যাম্বুল্যান্স। দরজা খুলে হতবাক খাকি উর্দি। থরে থরে সাজানো ২,০০০ টাকার নোট। গুনে গেথে দেখা গেল রয়েছে মোট ২৫ কোটি ৮০ লক্ষ টাকা। যদিও সব নোটের গায়েই লেখা, রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!

ঘটনাটি গুজরাতের সুরাটের। গোপন সূত্রে কামরেজ থানার পুলিশ জানতে পারে, অ্যাম্বুল্যান্স বোঝাই নোট যাচ্ছে। অ্যাম্বুলেন্সটিকে ধরতে আমদাবাদ-মুম্বই রোডের উপর অপেক্ষা করছিল পুলিশ। একটি অ্যাম্বুল্যান্স আসতে দেখেই সেটিকে থামানো হয়। চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ হয়৷ চালককে পিছনের দরজা খুলতে বলেন এক অফিসার৷ দরজা খুলতেই চক্ষু চড়কগাছ৷ থরে থরে সাজানো রয়েছে দু’হাজার টাকার বান্ডিল।
উল্লেখ্য, বিষয় হল সব কটি নোটের গায়েই লেখা ছিল রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অথচ লেখা থাকার কথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!

Related articles

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...