Saturday, June 6, 2026

ছোট্ট ‘উমা’ অমাত্রার হাতে মশা বধ! মণ্ডপে ডেঙ্গি সচেতনতার বার্তা

Date:

Share post:

এবার দুর্গাপুজোর সে যে ছোট্ট উমা। হাতে ত্রিশূলের বদলে মশা মারার ব্যাট। আর তা দিয়েই মণ্ডপে মণ্ডপে ডেঙ্গি (Dengue) সচেতনতার বার্তা পৌঁছাচ্ছে অমাত্রা দে। ‘উমা সম্মান’-এর তাবড় বিচারকদের পাশাপাশি ক্লাস থ্রি-র অমাত্রা হল সর্বকনিষ্ঠ বিচারক।

পুজোর কয়েকদিন আগে থেকেই রাজ্যে বাড়ছে ডেঙ্গি প্রকোপ। সচেতন প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) নিজেও পুজো উদ্বোধনে গিয়ে ডেঙ্গি নিয়ে রাজ্যবাসীকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। এই পরিস্থিতিতে সর্বজনীন পুজো মণ্ডপে কতটা ডেঙ্গি সচেতনতা রয়েছে- তার হিসেব করছে অমাত্রা। ত্রিশূলের মতোই তার হাতে ধরা মশা মারার ব্যাট। প্রতি ১০ মিনিটে তাতে কত মশা মরছে তার হিসেব করা যাচ্ছে। আর তাতেই বোঝা যাচ্ছে কোন মণ্ডপে মশার সংখ্যা বেশি।

একনজরে ১০ মিনিটে মশা মরার খতিয়ান-
নিউটাউন সর্বজনীন- ১টি
নেতাজিনগর লো ল্যান্ড- ২৯ টি
টালা পার্ক প্রত্যয়- ৮ টি
নলিন সরকার স্ট্রিট- ৫ টি
কাশী বোস লেন- মশা নেই
চোরবাগান সর্বজনীন- ৬ টি
দমদম পার্ক সর্বজনীন- ১টি

ছোট্ট অমাত্রার এই বার্তা পুজা উদ্যোক্তাদের সচেতন করবে বলেই আশা।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...