Wednesday, May 13, 2026

‘চাকদহ এক্সপ্রেস’-এর হাত ধরে জমজমাট উদ্বোধন গিরীশ পার্ক ‘তরুণ সঙ্ঘের’

Date:

Share post:

আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে এসেছেন উমা। উৎসবমুখর বাংলা। আর শুভ মহাষষ্ঠীতেই শুভ উদ্বোধন হয়ে গেল গিরীশ পার্ক তরুণ সঙ্ঘ ক্লাবের পুজো। ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন বাংলার গর্ব তথা ‘চাকদহ এক্সপ্রেস’ ঝুলন গোস্বামী (Jhulan goswami)। উপস্থিত ছিলেন সংবাদ প্রতিদিনের কর্ণধার ও গিরীশ পার্ক তরুণ সঙ্ঘের পুজোর সম্পাদক সৃঞ্জয় বোস (Srinjoy Bose) সহ আরও অনেক ব্যক্তিবর্গ।

পুজো উদ্বোধন করে ঝুলন গোস্বামী বলেন, আমরা অনেক কঠিন লড়াই করে করোনা কাটিয়ে ফিরে এসেছি। সবাইকে সাবধানে থাকতে হবে। পাশাপাশি সৃঞ্জয় বোসের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, মোহনবাগান হোক বা তার বাইরেও, সব প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছেন সৃঞ্জয়দা। সৃঞ্জয়দার মতো মানুষ খুব কমই আছেন। সবসময় উনি প্লেয়ারদের সাপোর্ট করেছেন, পাশে দাঁড়িয়েছেন। উদ্বোধনের পর সকলের অনুরোধে ঢাকও বাজান ঝুলন।

এদিনের পুজো উদ্বোধনে এসে সৃঞ্জয় বসু বলেন, মায়ের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে। গতবছর কোভিড, এইবছর ডেঙ্গি, এগুলো আসতেই থাকবে। কিন্তু আমাদের এগুলোর বিরুদ্ধে লড়াই করে সাবধানে থাকতে হবে। ঝুলন গোস্বামীর প্রশংসা করেন সৃঞ্জয়। তিনি বলেন, মাঠটা একটা অক্সিজেনের জায়গা। যারা মাঠের লোক তারা মনের দিক থেকে পরিস্কার হয়। তারা অন্যের উপকারে আসে। খেলাধুলো-মাঠ আমাদের জীবনের একটা অঙ্গ। সবাইকে মাঠে যাওয়া উচিৎ। এককথায় মহাষষ্ঠীতে জমজমাট গিরীশ পার্ক তরুণ সঙ্ঘের পুজো।


Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...