Wednesday, May 13, 2026

হোয়াটসঅ্যাপেই ডাউনলোড করা যাবে গুরুত্বপূর্ণ নথি, জেনে নিন পদ্ধতি

Date:

Share post:

ডিজিটাল দুনিয়া, সোশ্যাল মিডিয়া (Social Media)-যোগাযোগের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠছে আজকাল। আর সেটাকেই হাতিয়ার করে নতুন পরিষেবা চালু করছে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এবার থেকে আধার কার্ড (Adhar Card), প্যান কার্ডের (Pan Card) মতো গুরুত্বপূর্ণ নথিও হোয়াটসঅ্যাপে ডাউনলোড করা যাবে। ‘ডিজিলকার’ নামের এই পরিষেবা আগেই চালু হয়েছিল। অনলাইনে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথি পাওয়া যেত সেখানে। এবার সেই ‘ডিজিলকার’ পরিষেবাই হোয়াটসঅ্যাপে মিলবে।

হোয়াটসঅ্যাপেও ‘ডিজিলকার’-এর পরিষেবা মিলবে। ‘মাই গভর্নমেন্ট হেল্পডেস্ক হোয়াটসঅ্যাপ’-এর মাধ্যমে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড থেকে শুরু করে পরীক্ষার মার্কশিটও ডাউনলোড করা যাবে।

*কী ভাবে ডাউনলোড করা যাবে?*

‘ডিজিলকার’ ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্ট খুলতে হবে।

এরপর ‘মাই গভর্নমেন্ট হেল্পডেস্ক’-এর নম্বরটি হোয়াটসঅ্যাপে সেভ করতে হবে। *নম্বরটি হল ৯০১৩১৫১৫১৫*।

হোয়াটসঅ্যাপ খুলে এক বার সেভ করা নম্বরের তালিকা রিফ্রেশ করতে হবে।

হোয়াটসঅ্যাপে ‘মাই গভর্নমেন্ট হেল্পডেস্ক’ খুলতে হবে।

চ্যাট বাক্সে গিয়ে ‘হাই’ বা ‘নমস্কার’ লিখে পাঠাতে হবে।

‘ডিজিলকার’ এবং ‘কো-উইন’— দু’টি বিকল্প থেকে ‘ডিজিলকার’ বেছে নিন।

‘ডিজিলকার’-এ অ্যাকাউন্ট আছে কি না, জানতে চাইলে ‘ইয়েস’-এ ক্লিক করতে হবে।

অ্যাকাউন্ট না থাকলে ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।

এর পর চ্যাটবক্সে আধার নম্বর লিখতে হবে।

আধার নম্বর দিলে মোবাইলে একটি ওটিপি আসবে। সেটা লিখতে হবে চ্যাটবক্সে।

‘ডিজিলকার’ অ্যাকাউন্টে গ্রাহকের যা যা নথি রয়েছে, সব ক’টির ছবি দেখা যাবে। পাশে থাকবে নম্বর।

যে নথি ডাউনলোড প্রয়োজন, সেটি তালিকায় যত নম্বরে রয়েছে, সেই নম্বরটি পাঠাতে হবে।

তা হলেই নথির পিডিএফ ডাউনলোড হয়ে যাবে।

এই পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ থেকে এক বারে একটি নথিই ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে নথি পাওয়া আরও সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:মহাত্মা গান্ধীর জন্মদিনে রাজঘাটে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...