Saturday, May 16, 2026

মর্মান্তিক! বাবার সামনেই কিশোরকে কুপিয়ে মারল সহপাঠীরা

Date:

Share post:

সহপাঠীদের নির্মম মশকরায় শেষ পর্যন্ত প্রাণ হারাল কিশোর। মর্মান্তিক ঘটনা দিল্লির (Delhi) আদর্শনগরে। স্কুলের দশম শ্রেণির ছাত্র দীপাংশুকে বাবার সামনেই কুপিয়ে মারে কয়েক জন সহপাঠী-সহ বহিরাগত ছাত্র (Student)। অভিযোগ, মারার জন্য অনলাইনে ছুরি কিনেছিল তারা।

দিল্লির আদর্শ নগরের একটি সান্ধ্যকালীন স্কুলে পড়ত দীপাংশু। তার কথা বলায় কিছু সমস্যা ছিল। আর এই নিয়ে সহপাঠীরা তাকে ‘মোটু’ এবং ‘তোতলা’ বলে উত্ত্যক্ত করতে বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার তার ভাইকে সবাই মিলে ঘিরে ধরে চূড়ান্ত বিরক্ত করে। ছেলেকে উত্ত্যক্ত করা হয় অভিযোগ পেয়ে সে দিন তাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন দীপাংশুর বাবা সৎপল। অভিযোগ, তাঁর সামনেই দীপাংশুকে ঘিরে ধরে মারধর করা হয়। সাত জন মিলে ছুরি দিয়ে কোপায়। বাধা দিতে গেলে তার বাবার পিঠেও ছুরি গেঁথে দেওয়া হয় বলে অভিযোগ।হাসপাতালে নিয়ে গেলে দীপাংশুকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে সৎপাল প্রাণে বেঁচে গিয়েছেন।

দীপাংশুর বাবা স্কুলে অভিযোগ জানাতে যাচ্ছিলেন বলেই এই আক্রমণ বলে অভিযোগ মৃতের দাদা হিমাংশুর। অভিযুক্ত সাত কিশোরকে গ্রেফতার করে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি নিয়োগে অভূতপূর্ব সিদ্ধান্ত UGC-র

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...