Thursday, June 4, 2026

কুমারী পুজো ; দর্শনার্থীদের  ভিড়ে জমজমাট অষ্টমী

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা 

গত দু’ দিন থেকেই ইলশেগুঁড়ি বৃষ্টি। এর মধ্যেই ঢাকা সহ সারা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে দুর্গাপুজো।
আজ মহাষ্টমী ও সন্ধিপূজা। এ উপলক্ষে ঢাকার পূজামণ্ডপগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
বিশেষ করে গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে ভিড় ছিল দেখার মতো। কারণ মহাষ্টমী ও সন্ধিপুজোর পাশাপাশি আজ  কুমারী পূজা।
করোনা মহামারির কারণে গত দুই বছর মহাষ্টমীর মূল আকর্ষণ ‘কুমারী পূজা’ আয়োজন করা হয়নি। তবে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় উদযাপন করা হচ্ছে এই পূজা।
দেশের কিছু জায়গায় অল্প পরিসরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মহাষ্টমীর দিন আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মঠে এ পূজা শুরু হয়।
কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। এবার কুমারী পূজায় ছিল ভক্তদের উপচেপড়া ভিড়।
এবারের কুমারীর নাম দেবপ্রিয়া চক্রবর্তী শ্রেষ্ঠা। তার বয়স ছয় বছর। কুমারী পূজা চলাকালে ভক্তদের আশীর্বাদ করেছে সে। বলেছে, ‘সকলকে আশীর্বাদ’।
জানা গেছে, রামকৃষ্ণ মিশনে বেলা ১১টায় কুমারী পূজা শুরু হয়। দেবীদুর্গাকে সম্মান জানাতেই অষ্টমীতে আয়োজন করা হয় কুমারী পূজার। কুমারী পূজার ১৬টি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতার সূত্রপাত। এর মাধ্যমে নারী জাতির প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে।

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...