Monday, May 4, 2026

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি-কারা হেমন্ত লোহিয়া খু*ন

Date:

Share post:

সোমবার গভীর রাতে খু*ন হলেন জম্মু ও কাশ্মীরের পুলিশের মহাপরিচালক (কারাগার) হেমন্ত লোহিয়া(Hemant Lohia)। জম্মুর(Jammu) উপকণ্ঠে উদাইওয়ালা এলাকায় নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় ওই পুলিশ আধিকারিককে। এই হত্যাকাণ্ডের ঘটনায় লোহিয়াত ভৃত্য জাসিরকে(Jasir) সন্দেহ করছে পুলিশ। ঘটনা পর থেকেই নিখোঁজ সে। তার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (জম্মু অঞ্চল) মুকেশ সিং বলেন, লোহিয়া ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার, তার গলা কাটা ছিল এবং তার শরীরে পোড়া দাগ ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, হত্যাকারী প্রথমে লোহিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তারপর একটি ভাঙা বোতল ব্যবহার করে তার গলা কেটে দেয় এবং পরে দেহে আগুন দেওয়ার চেষ্টা করে। তিনি বলেন, অফিসারের বাসভবনে উপস্থিত নিরাপত্তা কর্মীরা লোহিয়ার ঘরে আগুন দেখতে পান এবং দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তারা তা ভেঙে ফেলে। ঘটনাস্থলের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিচালক। তিনি বলেন, ‘গৃহকর্মী পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’ তিনি জানান, ঘটনাস্থলে ফরেনসিক ও ক্রাইম টিম রয়েছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।’

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
92 এগিয়ে
বিজেপি
196 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে