Friday, June 26, 2026

দালালের মাধ্যমে মালয়েশিয়া যাত্রা; বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ২৯

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় অন্তত ৮০ যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। পুলিশ ও কোস্ট গার্ড ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। ৪৮ জন নানাভাবে পাড়ে উঠলেও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২৯ জন। সাগর উত্তাল থাকায় ট্রলারটি দুলছিল। কয়েক কিলোমিটার গিয়ে ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। কয়েকজন রোহিঙ্গা প্লাস্টিকের গ্যালন, কাঠের তক্তায় ভেসে ও সাঁতরে উপকূলে ওঠে। সাঁতরে তীরে ফেরা আনোয়ার খালেক মঙ্গলবার সকালে ট্রলারডুবির এমন বর্ণনা দিয়েছেন। তিনি হাকিমপাড়া ক্যাম্পের বাসিন্দা। তিনি জানান, গভীর সমুদ্রে অপেক্ষমাণ বড় জাহাজে তোলার কথা বলে তিনদিন আগে দালালচক্র শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষকে উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া, বালুখালী, মধুরছড়া ক্যাম্প থেকে গাড়িতে তুলে নিয়ে যায় টেকনাফের বাহারছড়ায়।

সোমবার মধ্যরাতে বাহারছড়া সৈকতের বাইন্যাপাড়া ও হলবনিয়া এলাকার ৮০ জনকে একটি ট্রলারে ওঠানো হয়। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর উপকূলে ভোরে ট্রলারটি ডুবে যায়।
মঙ্গলবার বিকেল পর্যন্ত তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। তারা ৪ বাংলাদেশিসহ ৪৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে। পুলিশ ও কোস্ট গার্ড জানিয়েছে, তারা মূলত ট্রলারে করে অবৈধ পথে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছিল। সোমবার রাতে দালালচক্রটি রোহিঙ্গাদের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের বাইন্যাঘেনা এলাকায় একটি বাড়িতে নিয়ে রাখে। ভোরের দিকে তারা ছোট ট্রলারে করে হলবনিয়া সৈকত থেকে গভীর সাগরে অপেক্ষায় থাকা বড় ট্রলারের উদ্দেশে রওয়ানা হয়। কিছুদূর যাওয়ার পর সমুদ্রের ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

আরও পড়ুন:এশিয়া কাপে জয়ের হ‍্যাটট্রিক ভারতের, আমিরশাহিকে ১০৪ রানে হারাল স্মৃতি মান্ধনারা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...