Saturday, April 25, 2026

বাংলাদেশে বিদ্যুৎ বিপর্যয়! ৪ ঘন্টা অন্ধকারে ১৪ কোটি মানুষ

Date:

Share post:

উৎসবের মরশুমে যখন চারিদিকে ঝলমলে আলো তখন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ (Bangladesh) ডুবল অন্ধকারে। বড়সড় বিদ্যুৎ বিপর্যয় ঘটায় বাংলাদেশের ঢাকা (Dhaka), চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট জুড়ে শুধুই অন্ধকার। জানা যাচ্ছে পাওয়ার গ্রিড (Power Grid) বিকল হয়ে যাওয়ায় বড় দুর্ভোগে বাংলাদেশ। প্রায় ৪ ঘন্টা ধরে অন্ধকারে দিশেহারা সেদেশের ১৪ কোটি মানুষ। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঠিক কতক্ষণের মধ্যে বিদ্যুৎ ফিরে আসবে তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়। স্বভাবতই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে হাসপাতালে সমস্যার মুখে চিকিৎসকেরা। উল্লেখ্য পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার ধানখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল। বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে এটি বাংলাদেশে সর্ববৃহৎ কেন্দ্র। বাংলাদেশের এখনও পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াটের বেশি। কিন্তু আচমকাই পাওয়ার গ্রিডের সমস্যার কারণে রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেটের বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। সমস্যায় পড়েছেন সেখানকার মানুষ।

Related articles

দু-তিনটে ক্যাম্প করো! বহিরাগত ঠেকাতে নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার বড় অংশে নির্বাচন প্রথম দফাতেই হয়ে গিয়েছে। এরপর থেকেই দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকার নির্বাচনের আগে বারবার বহিরাগতদের বাংলায়...

বিধানসভায় কত আসন তৃণমূলের? বসিরহাট থেকে জানিয়ে দিলেন অভিষেক

প্রথমদফার ভোটগ্রহণ শেষ। এখন দ্বিতীয় দফা। কোন দলের ঝুলিতে কটা আসন-এখন সেটা নিয়েই জোর চর্চা। এই পরিস্থিতিতে শনিবার...

কর্নাটকে ৭ দিনের ব্যবধানে ৩৫ ময়ূরের মৃত্যু! তদন্ত শুরু

৩৫টি ময়ূরের মৃত্যু কর্নাটকে (Karnatak)। একসঙ্গে কীভাবে এত ময়ূরের মৃত্যু তার নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ময়ূরের মৃত্যুর কারণ জানতে...

বিজেপিতে যোগ দেওয়ার পরই হরভজনকে নিশানা শ্রীসন্থের, চর্চায় চড় কাণ্ড

আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ( Harbhajan Singh)। ভাজ্জির দল বদলের...