Wednesday, March 18, 2026

দশমীর দিন জামিনের আবেদনই করলেন না পার্থ, ফের ১৪ দিনের জেল হেফাজত

Date:

Share post:

এসএসসি দুর্নীতি (SSC Scam) মামলায় নয়া মোড়। দশমীর দিন আলিপুরের বিশেষ আদালতে জামিনের আবেদনই করলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যার নিট ফল, আগামী ১৪ দিনের জন্য তাঁকে ফের জেল হেফাজতে পাঠাল বিশেষ আদালত। ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

এরই পাশাপাশি, এসএসসি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা (SP Sinha), কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহাকেও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।এর আগে জামিনের আরজি জানিয়ে একাধিকবার চোখের জলও ফেলেছেন পার্থ। যে কোনও শর্তে জামিন দেওয়ার জন্য আদালতের কাছে একাধিকবার আবেদন করেছেন তিনি । কোনও কিছুতেই কাজ হয়নি। কিন্তু বুধবার দশমীর দিন চমকপ্রদভাবে পার্থ জামিনের আবেদনই করলেন না।
প্রসঙ্গত, এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় সদ্যই চার্জশিট পেশ করেছে সিবিআই। তাতে গোটা ঘটনার কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়কেই দেখানো হয়েছে। ওই চার্জশিটে নাম রয়েছে এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা-সহ মোট ১৬ জনের।

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...