Sunday, June 7, 2026

ফিরল আট বছর আগের স্মৃতি! ছন্দার পর আবার এভারেস্টজয়ী মহিলার মৃত্যু হিমালয়ে

Date:

Share post:

ফিরল আট বছর আগের স্মৃতি। বাংলার ছন্দা গায়েনের পর এবার হিমালয়ে দুর্ঘটনায় মৃত্যু হল দ্বিতীয় এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী উত্তরাখণ্ডের সবিতা ভারতের কাঁসওয়ালের। তাঁর সঙ্গেই তুষারধসে প্রাণ হারিয়েছেন আরও এক মহিলা প্রশিক্ষক নাউমি।

গত মে মাসে মাত্র ১৫ দিনের ব্যবধানে পরপর দুটি পর্বতশৃঙ্গ জয় করেন সবিতা। মাউন্ট এভারেস্টের পর মাকালু শৃঙ্গও জয় করেছিলেন তিনি। দুটি শৃঙ্গেরই উচ্চতা আট হাজার মিটারের বেশি। ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এ স্থায়ী ভাবে প্রশিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন উত্তরাখণ্ডের লোনথ্রু গ্রামের বাসিন্দা সবিতা।এ বার উত্তরাখণ্ডের গঢ়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ অভিযানে গিয়েছিলেন সবিতা সহ একটি ৪১ জনের দল। গঢ়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ শৃঙ্গের উচ্চতা ৫,৬৭০ মিটার। ওই অঞ্চল দুর্ঘটনাপ্রবণ হিসাবেও পরিচিত। অনুমান করা হচ্ছে পাহাড়ের ঢালে জমা তুষারে স্তূপ হঠাৎ ধসে গিয়েই প্রাণ কেড়েছে সবিতাদের। ওই দলের শিক্ষার্থীদের মধ্যে ছিলেন বাংলার তিন জন। তাঁরা-সহ মোট ২৫ জন শিক্ষার্থী এখনও নিখোঁজ বলে উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে সবিতা-সহ চার জনের দেহ।

বুধবার উদ্ধারকারী দলের সদস্যেরা আরও অন্তত ছ’টি দেহের সন্ধান পেয়েছেন বলে উত্তরাখণ্ড সরকারের একটি সূত্র জানিয়েছে। কিন্তু দুর্গমতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দেহগুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন- পাখির চোখ প্রধানমন্ত্রীর গদি! দলের নাম বদলালেন KCR


Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...