Thursday, May 14, 2026

হড়পা বান কাণ্ডে নয়া তথ্য, বোল্ডার ফেলে জল আটকানোতেই বিপত্তি!

Date:

Share post:

মাল নদীতে হড়পা বানে এখনও পর্যন্ত মৃত আট, নিখোঁজ বহু। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো তা নিয়ে নানান প্রশ্ন যখন মাথাচাড়া দিচ্ছে তখন সামনে এলো নয়া তথ্য। স্থানীয়রা জানিয়েছেন, বোল্ডার ফেলে জল আটকানো হয়েছিল৷ এর ফলে প্রায় শুকনো ওই নদী খাতে প্রতিমা বিসর্জন দিতে নেমে গিয়েছিলেন প্রচুর মানুষ৷ আচমকাই হড়পা বানের জেরে জলস্তর এবং নদীর স্রোত দ্রুত বেড়ে যায়। মুহূর্তের মধ্যে ভেসে যায় বোল্ডার দিয়ে তৈরি ওই অস্থায়ী বাঁধ৷

প্রতিমা বিসর্জন দিতে যেখানে মানুষ জমা হয়েছিলেন, সেখানেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে জলস্রোত৷ যার ফলে কিছু বুঝে ওঠার আগেই ভেসে যান অন্তত ২০ -২৫ জন৷ এই ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত আট জনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এখনও নিখোঁজদের খোঁজ চলছে৷
প্রত্যক্ষদর্শীদের অবশ্য দাবি, দুর্ঘটনার প্রায় পনেরো মিনিট আগে থেকেই অল্প অল্প করে বাড়ছিল নদীর জলস্তর এবং স্রোত৷ তখনও কেন নদী খাতে যাঁরা ভিড় করেছিলেন তাঁদের সতর্ক করা হয়নি৷
প্রত্যেক বছরই এখানে প্রচুর ঠাকুর বিসর্জন হয় । এত বড় একটি ইভেন্ট সত্ত্বেও মাত্র আট জন বিপর্যয় মোকাবিলার জন্য উপস্থিত ছিলেন। কার্যত তাদের পক্ষে সম্ভব ছিল না, আচমকা আসা এই হড়কা বানের হাত থেকে মানুষকে উদ্ধার করা।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...