Sunday, May 17, 2026

গাড়োয়ালে তুষারধসে মৃত আরও পাঁচ পর্বতারোহীর দেহ উদ্ধার , বাকি ২২ জনের খোঁজে চলছে তল্লাশি

Date:

Share post:

উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ শিখরের অদূরে মঙ্গলবারের তুষারধসে মৃত আরও পাঁচ পর্বতারোহীর দেহ উদ্ধার করা হল বৃহস্পতিবার। এ পর্যন্ত মোট ন’জনের দেহ উদ্ধার করা হল সেখানে। উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাদের পর্বতারোহী দলের ২২ জন নিখোঁজ। মঙ্গলবার উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের এই তুষারধস হয়।

এই ঘটনায় মোট ৩৯ জন আটকে পড়ে। এখনও পর্যন্ত তাঁদের মধ্যে থেকে আট জনকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় একটি ট্রেকিং স্কুল থেকে মোট ৩৯ জন ডান্ডা-টু পর্বতে ট্রেক করতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৩ জন শিক্ষানবীশ।

সমতল থেকে প্রায় পাঁচ হাজারের বেশি উচু দ্রৌপদী কা ডান্ডা নামের এই পর্বত। একযোগে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা এবং জাতীয় ও রাজ্যস্তরের বিপর্যয় মোকাবিলা দল।
উদ্ধারকারী দলের সদস্যেরা আরও কয়েকটি দেহের সন্ধান পেয়েছেন বলে উত্তরাখণ্ড সরকারের একটি সূত্র জানিয়েছে। কিন্তু দুর্গমতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দেহগুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...