Saturday, April 4, 2026

আজ শুক্লা চতুর্দশীতে ‌তারা মায়ের আবির্ভাব দিবস, মাকে বসানো হয় পশ্চিম দিকে মুখ করে !

Date:

Share post:

শুক্লা চতুর্দশী তিথিতে মা তারার আবির্ভাব দিবস। আজ শনিবার মা তারার আবির্ভাব দিবসে তারাপীঠে হচ্ছে বিশেষ পুজো। প্রথমে মা তারাকে গর্ভগৃহ থেকে বিশ্রাম খানায় নিয়ে যাওয়া হয়। মা‐কে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয়। সেখানে মায়ের শীতল আরতি হয়। বিশ্রাম খানায় সারাদিন ধরে চলবে পুজো। এই দিনে মা‐কে ভোগ দেওয়া হয়না, সেবাইতরাও উপবাসে থাকেন।

এদিন সকাল থেকেই তারাপীঠ মন্দিরে দর্শনার্থীদের ভিড়। কথিত আছে, শারদীয় চর্তুদর্শীতেই বশিষ্ঠ মুনি সাধনার মাধ্যেমে মা তারাকে দেখতে পান। সেই স্বপ্নে দেখা মূর্তি দীর্ঘকাল শ্মশানের শ্বেত শেমূলের গাছের মাটির নিচে ছিল।পরে বনিক জয় দত্ত সদাগর সেই মূর্তি তুলে মা কে মূল মন্দিরে প্রতিষ্ঠা করেন। তাই এই দিনটি তাই মা তারার আবির্ভাব দিবস হিসাবে পালিত হয়।

আজ কী কী ভোগ হয় মায়ের জন্য?
সকালে মঙ্গলারতির পর দেওয়া হয়েছে শীতল ভোগ। এরপর দুপুরে ফল ভোগ। এদিন দুপুরে কোনও অন্নভোগ রান্না হয় নি৷ রীতি অনুযায়ী মায়ের আজ উপোস! দিনভর তাই ফল-মিষ্টিই খান মা। মহাভোগ তোলা থাকে রাতের জন্য! মাকে অন্নভোগ দেওয়া হয় না বলে, এদিন মন্দিরের সেবায়েতরাও অন্ন ছোঁন না। দুপুরে তারা মাকে কোনও অন্নভোগ দেওয়া না হলেও, দুপুর থেকেই শুরু হয়েছে রাতের ভোগের প্রস্তুতি। সন্ধ্যায় বিশ্রাম মঞ্চেই করা হবে আরতি । 

সন্ধ্যারতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। স্নান করিয়ে পরানো হবে নতুন সাজ। নতুন করে হবে অভিষেক। আবার শুরু হবে আরতি। রাতে মাকে দেওয়া হবে অন্ন ভোগ। যাকে বলা হয় মহাভোগ। রাতে মায়ের কাছে অন্নভোগ নিবেদন করার পরই উপবাস ভাঙবেন সেবায়েতরা।

তারাপীঠের মা কখনও পুজিতা হন দূর্গা আবার কখনও অন্নপূর্ণা রূপে। এই দিনে মাকে কাছ থেকে দেখতে ছুটে আসেন দূরদূরান্তের ভক্তরা।আবির্ভাব দিবসে তারা মায়ের বিশেষ পুজো উপলক্ষে এবারও আঁটোসাটো নিরাপত্তা এলাকা জুড়ে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...