Sunday, March 15, 2026

পুরুষ বিবাহিত জেনেও যৌন সম্পর্ক রাখলে ধর্ষ*ণের অভিযোগ গ্রহণযোগ্য হবে না

Date:

Share post:

কোনও পুরুষ বিবাহিত জানার পরেও যদি কোনও মহিলা তাঁর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হন, তাহলে ওই পুরুষের বিরুদ্ধে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি (False promise to marry) দিয়ে ধর্ষ*ণের (Rape) অভিযোগ গ্রহণযোগ্য হবে না। শনিবার একটি মামলার রায়ে নির্দেশ কেরল হাইকোর্টের (Kerala High Court)। বিচারপতি কাউসার এডাপ্পাগাথের (Justice Kauser Edappagath) বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, ৩৩ বছরের এক যুবকের বিরুদ্ধে একটি ধর্ষ*ণের মামলা রুজু হয়েছিল। সেই মামলা খারিজ করে দিয়ে বিচারপতি জানান, পুরুষটি বিবাহিত জানা সত্ত্বেও যদি প্রাপ্তবয়স্ক কোনও মহিলা তাঁর সঙ্গে লাগাতার যৌন সম্পর্কে (Sexual Relationship) লিপ্ত হন তাহলে তা প্রেম ও আবেগের (Love and passion) কারণেই হয়ে থাকে। তা কখনই বিয়ের মিথ্যে প্রতিশ্রুতির দেওয়ার কারণে হয় না। তাই এই বিষয়ে ওই পুরুষটির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাটে না।
আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী ওই যুবকের সঙ্গে ২০১০ সাল থেকে যৌন সম্পর্কে লিপ্ত ছিলেন। ২০১৩ সালে তিনি জানতে পারেন যে যুবকটির পাঁচ-ছ বছর আগেই বিয়ে হয়ে গেছে। তারপরও ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি। উল্টে দেশে-বিদেশে বিভিন্ন জায়গাতেই উভয়ের সম্মতিতেই তাঁরা যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। তাই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠলেও এক্ষেত্রে শুধুমাত্র যুবকটিকেই দোষী সাবস্ত্য করা যায় না। এরপরই ডিভিসন বেঞ্চ এই সিদ্ধান্ত জানিয়ে দেয় যে, পুরুষ বিবাহিত জেনেও যৌন সম্পর্ক রাখলে খাটবে না ধর্ষ*ণের অভিযোগ।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...