Monday, March 2, 2026

সরকারি কাজের ভাষা হিন্দি করার দাবিতে প্রস্তাব পেশ সংসদীয় কমিটির

Date:

Share post:

হিন্দি ও আঞ্চলিক ভাষার বিতর্কের মাঝেই এবার সরকারি কাজের ভাষা হিন্দি(Hindi) করার দাবিতে জমা পড়ল প্রস্তাব। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর(Amit Shah) নেতৃত্বাধীন সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির তরফে সুপারিশ করা হয়েছে, রাষ্ট্রসংঘ থেকে কেন্দ্রীয় বিদ্যালয় বা আইআইটিতে শিক্ষাদান, এমনকী হিন্দিভাষী রাজ্যের হাই কোর্ট- সর্বত্র হিন্দিই ব্যবহৃত হোক ইংরেজির পরিবর্তে।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংসদীয় কমিটির রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। রিপোর্টে প্রস্তাব দেওয়া হয়েছে, রাষ্ট্রসংঘে ভারতের সরকারি ভাষা হোক হিন্দি। আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আইআইটি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষাদানের ভাষাও হিন্দিই হোক। পাশাপাশি হিন্দিভাষী রাজ্যগুলিতে হাই কোর্টের কাজের ভাষাও করা হোক হিন্দিকে। সরকারি চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক ইংরেজির জায়গায় এবার থেকে হিন্দি রাখতে হবে। এছাড়াও যে সব সরকারি কর্মী ও আধিকারিকরা ইচ্ছাকৃত ভাবে হিন্দিতে কাজকর্ম এড়িয়ে যান, তাঁদের থেকে ব্যাখ্যা চাইতে হবে। সন্তোষজনক উত্তর না পেলে বার্ষিক পারফরম্যান্স রিপোর্টে সেটার উল্লেখও রাখতে হবে বলেও দাবি করেছে কমিটি।

এখানেই শেষ নয়, কমিটির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে সরকারি বিজ্ঞাপনের ৫০ শতাংশেরও বেশি হোক হিন্দি বিজ্ঞাপন। পাশাপাশি আঞ্চলিক ভাষাতে বিজ্ঞাপনেও জোর দেওয়ার কথা বলা হয়েছে রিপোর্টে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে কেন্দ্রের বিরুদ্ধে বারবার উঠেছে হিন্দি আগ্রাসনের। দেশের প্রধান ভাষা হিসেবে হিন্দির পক্ষে সওয়াল করছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যা নিয়ে বিতর্ক কম হয়নি। এবার সেই হিন্দি ভাষাকেই সরকারি কাজের ভাষা করার দাবীতে পেশ হলো প্রস্তাব। জানা গিয়েছে, গত মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই রিপোর্ট জমা দিয়েছেন।

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...