Saturday, May 2, 2026

লুকিয়ে সীমান্ত পারাপার, BSF-এর গুলিতে মৃত্যু বাংলাদেশি যুবকের

Date:

Share post:

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত এক যুবক। নিহত যুবক বাংলাদেশি বলে জানা গিয়েছে। ভারতে আত্মীয়ের বাড়িতে এসেছিল সে। সেখান থেকেই সীমান্ত ওপারে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা তাকে গুলি করে। ঘটনাটি ঘটেছে আজ, রবিবার সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তে। মৃতের নাম মহম্মদ হাসানুজ্জামান ওরফে মান্দুলি (২৫)।

জানা গিয়েছে, ভারতের কৈজুরি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিএসএফ জওয়ানরা পাচারকারী সন্দেহে গুলি চালান। তাতেই মৃত্যু হয় হাসানুজ্জামানের। যদিও বিএসএফ গুলির ঘটনা অস্বীকার করেছে।

মৃতের বাবা হায়দার আলি জানান, এদিন ভোর ৪টে নাগাদ সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রথমে আহত অবস্থায় হাসানুজ্জামানকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পর সকাল সাড়ে ৭টার নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে, পাসপোর্ট না থাকায় হাসানুজ্জামান অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রবিবার ভোর একইভাবে কয়েকজন সঙ্গীর সঙ্গে ভারতের কৈজুরি সীমান্ত পার হয়ে দেশে ফিরছিল। সেই সময় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন:সরকারি কাজের ভাষা হিন্দি করার দাবিতে প্রস্তাব পেশ সংসদীয় কমিটির

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...