Sunday, February 22, 2026

জনভিত্তিহীন নেতাদের ‘ডিসেম্বর চক্রান্ত’ ধোপে টিকবে না, বিজেপিকে তোপ কুণালের

Date:

Share post:

বিজেপির একাধিক নেতা একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন আগামী ডিসেম্বরেই রাজ্যে সব বদলে যাবে।বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘ডিসেম্বর আসুক দেখতে পাবেন।’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও একধাপ এগিয়ে বলছেন, ‘ডিসেম্বরে সরকারের ডুগডুগি বাজাব’।কেন বিজেপি নেতারা বারবার ডিসেম্বরের কথা বলছেন? সে প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি নেতাদের এ ধরনের মন্তব্যের পিছনে বড়সড় চক্রান্ত আছে।আসলে গণতান্ত্রিকভাবে লড়াই করতে না পেরে সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে গেরুয়া শিবির।

তৃণমূল মুখপাত্র কুণাল বলেন, তাহলে তো ধরে নিতে হবে ডিসেম্বরে এমন কোনও চক্রান্ত হচ্ছে যার সঙ্গে গণতন্ত্রের কোনও সম্পর্ক নেই। এটাতো গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকার।কুণাল ঘোষের সাফ কথা, একুশের নির্বাচনের মুখেও তো এই কথাগুলো শুনেছিলাম। রোজ যোগদান মেলা হয়েছে। যারা গেছিলেন তাঁরা তো ফিরে আসছেন। বিজেপি বুঝে যাবে নিজেদের কর্মীদের চাঙ্গা রাখতে এগুলো বলতে হবে।

তিনি আরও বলেন, “বিজেপি ২৪-এ ক্ষমতায় আসার জায়গায় নেই।অথচ বড়-বড় কথা বলছে। ওরা বারবার ডিসেম্বরের কথা বলছে। আসলে এরা জনভিত্তিহীন নেতা। বাংলার মানুষ চক্রান্ত রুখবে।

যদিও রাজ্যজুড়ে ‘ডিসেম্বর চক্রান্ত’ ঘিরে জল্পনা। রাজনৈতিক মহলের প্রশ্ন, কী হবে ডিসেম্বরে? দলবদল, জেল ভরো আন্দোলন নাকি সরকারের পতন, নাকি আরও বড় কিছু? কুণাল অবশ্য সোমবার স্পষ্ট জানান, ওনারা যতবার এই শব্দ উচ্চারণ করবেন বাংলার মানুষ বুঝতে পারবে জনভিত্তিহীন নেতারা কোনও না কোনও চক্রান্ত করছে। যা রুখতে বাংলার মানুষ নিজেদেরকে আরও কঠোরভাবে প্রস্তুত করবেন।

spot_img

Related articles

AI মঞ্চে কংগ্রেসের জামা খুলে প্রতিবাদ: পাশে দাঁড়ালো না জোট শরিকরা

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রভাব পড়ছে ভারতের কৃষকদের উপর। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সংসদ থেকে পথে কংগ্রেসসহ বিজেপি বিরোধী জোটের...

মৎস্যশিকারে নয়া দিগন্ত, গভীর সমুদ্রে মাছ ধরতে ‘অ্যাক্সেস পাস’ আনল কেন্দ্র

ভারতের নীল অর্থনীতি বা 'ব্লু ইকোনমি'র প্রসারে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সমুদ্রের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)...

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...

গাড়ির নম্বর প্লেট খুলতেই চক্ষু চড়কগাছ, কোটি কোটি টাকার মাদকসহ পাকড়াও ‘বিএসএফ’ কর্তা

নম্বর প্লেট উল্টাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। আড়ালে থাকা গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো প্রায় ২০ কোটি টাকার মাদক।...