Monday, March 30, 2026

শহুরে নকশালরা ভোল বদলে গুজরাট ঢোকার চেষ্টা করছে: রাজ্যের যুবকদের সতর্ক করলেন মোদি

Date:

Share post:

নির্বাচনের ভোটে কাঠি পড়ে গিয়েছে গুজরাটে(Gujrat)। চেনা অঙ্কে গুজরাটে আনাগোনা বেড়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। সোমবার নিজের রাজ্যে পা রেখে সেখানকার যুব সম্প্রদায়কে সতর্ক করলেন প্রধানমন্ত্রী(Prime Minister)। তিনি জানালেন, ভুল পাকলে গুজরাটে ঢোকার চেষ্টা করছে শহুরে নকশালরা(Urban Naxal)। শুধু তাই নয় স্পষ্ট ভাষায় তিনি এটাও বুঝিয়ে দিলেন, শহুরে নকশালদের গুজরাটে ঢুকতে দেওয়া হবে না।

সোমবার গুজরাটের ভারত জেলায় সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভোল বদলে নতুন অবতারে রাজ্যে ঢোকার চেষ্টা করছেন শহুরে নকশালরা। তাঁরা তাঁদের পোশাক বদলে ফেলেছেন। তাঁদের অনুসরণ করার জন্য আমাদের প্রাণোজ্জ্বল ও নিরীহ তরুণদের ভুল বোঝানো হচ্ছে।” একই সঙ্গে তাঁর বক্তব্য, “ওঁদের হাতে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস হতে দেব না। যাঁরা দেশকে ধ্বংস করার কাজে ব্রতী হয়েছেন, সেই সব শহুরে নকশাল সম্পর্কে আমাদের ছেলেমেয়েদের সচেতন করতে হবে। ওঁরা বিদেশি শক্তির এজেন্ট। ওঁদের কাছে মাথা নোয়াবে না গুজরাত। ওঁদের ধ্বংস করবে এই রাজ্য।”

উল্লেখ, চলতি বছরের শেষেই গুজরাটে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে বিজেপির অন্যতম প্রতিপক্ষ হয়ে উঠেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এখানে পরিস্থিতিতে মোদির ‘শহুরে নকশাল’ মন্তব্য প্রসঙ্গে রাজনৈতিক মহলের অনুমান, হয়তো শহুরে নকশাল মন্তব্য আসলে কেজরিওয়ালের দল আপকে উদ্দেশ্য করেই।

Related articles

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...

ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না! কেন সতর্কবার্তা মমতার

বাংলার খাবারের উপরে আপনাদের কীসের এত হ্যাংলামি আর নোংরামি! সোমবার, দলীয় প্রার্থীদের হয়ে প্রচার মঞ্চ থেকে বিজেপিকে (BJP)...

IPL: প্রস্তাবের মুহূর্তেই হাত ফস্কালো আংটি, ওয়াংখেড়ের গ্যালারিতে ভাইরাল প্রেমের দৃশ্য

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন নতুন কোনও বিষয় নয়, বিদেশের পাশাপাশি ভারতেও দেখা যায় এই দৃশ্য। আইপিএলে (IPL)...

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...