Tuesday, May 19, 2026

Today market price : আজকের বাজারদর

Date:

Share post:

লক্ষ্মীপুজোর আগে থেকেই ঊর্ধ্বমুখী বাজারদর! শাক-সবজি থেকে মাছ-মাংস, প্রায় সবেরই দরে এখন রীতিমতো হাতে ছেঁকা লাগছে সাধারণ মানুষের। স্বস্তি শুধু চিকেনে। চলুন দেখে নেওয়া যাক মঙ্গলবারের বাজারদর।

খুচরো বাজারে জ্যোতি আলুর দাম ২৮ টাকা কিলো (পাইকারি দাম ২২-২৫ টাকা কিলো), চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কিলো দরে (পাইকারি দাম ৩৫-৩৮ টাকা কিলো)।
খুচরো বাজারে পেঁয়াজের দাম ৩০ টাকা কিলো (পাইকারি দাম কিলো প্রতি ২১-২৪ টাকা), রসুন কিলো ৮০-১০০ টাকা, আদা বিক্রি হচ্ছে কিলো প্রতি ১০০-১২০ টাকায়, কাঁচালঙ্কা বিক্রি হচ্ছে কিলো প্রতি ১০০-১২০ টাকায়, ক্যাপসিকাম/ বেলপেপার ৩০০-৩৫০ টাকা কিলো, পাতিলেবু ১০ টাকায় ৩-৪ পিস।
বরবটি বিক্রি হচ্ছে ৪০ টাকা কিলো দরে, ইঁচড় কিলো প্রতি ৫০ টাকা, চিচিঙ্গা কিলো নাপ্রতি ৫০ টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা পিস, বাঁধাকপি কিলো প্রতি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁকরোল ৬০ টাকা কিলো, লাউ বিক্রি হচ্ছে কিলো প্রতি ৪০ টাকায়।
ঢ্যাঁড়স ৪০ টাকা কিলো, চালকুমড়ো কিলো প্রতি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, পটল ৩৪-৪০ টাকা কিলো, টমেটো বিক্রি হচ্ছে কিলো প্রতি ৬০-৭০ টাকায়, উচ্ছে ৫০ টাকা কিলো, ঝিঙা কিলো প্রতি ৪০ টাকায় বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কিলো দরে।
পেঁপে ৩০ টাকা কিলো, কুমড়ো কিলো প্রতি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, থোর কিলো প্রতি ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে, মোচা ৪০ টাকা কিলো, গাঁটি কচু কিলো ৫০-৬০ টাকা, মটরশুঁটি কিলো প্রতি ৫০-৬০ টাকা, ধনেপাতা ৫-১০ টাকা আঁটি (১৫০-২০০ টাকা কিলো), কল্মি শাক ১০ টাকা আঁটি, লাল শাক ১০ টাকা আঁটি।
গোটা রুই মাছ ১২০-১৬০ টাকা কিলো প্রতি বিক্রি হচ্ছে, কাটা রুই মাছের দাম কিলো প্রতি ১৮০-২০০ টাকা, গোটা কাতলা ২২০-২৫০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে, কাটা কাতলার দাম ২৬০-৩৫০ টাকা কিলো, পার্শে মাছের দাম ৩০০-৩৫০ টাকা কিলো, পাবদা মাছ বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা কিলো দরে, বোয়াল বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকা কিলো প্রতি, মাগুড় ৩৫০-৪০০ টাকা কিলো, চিতল বিক্রি হচ্ছে ৬৫০-৮০০ টাকা কিলো দরে।
সোমবারের বাজারে মোটামুটি ৪০০-৪৫০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে কিলো প্রতি ৬০০-৭৫০ টাকায়। মোটামুটি ৫০০-৭০০ গ্রামের ইলিশের দাম আজ ৮৫০-১২০০ টাকা কিলো। এদিকে ৭৫০ গ্রাম থেকে ১ কিলোর ইলিশ কিলো প্রতি ১,৪০০-১,৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আমুদি মাছ ১০০-১২০ টাকা কিলো, তেলাপিয়া মাছ ১২০-১৮০ টাকা কিলো, মৌরোলা ৩৫০-৩৫০ টাকা কিলো, ভোলা মাছের দাম ১২০-৩৫০ টাকা কিলো, ভেটকি মাছ বিক্রি হচ্ছে ৪৫০-৫৫০ টাকা কিলো প্রতি, ট্যাংরা মাছ ১৮০-২২০ টাকা কিলো প্রতি বিক্রি হচ্ছে, গলদা চিংড়ি ৫০০-৬০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে, বাগদা চিংড়ির দাম ৭০০-৯০০ টাকা কিলো।
মুরগির মাংস (গোটা) কিলো প্রতি ১২৫-১৩৫ টাকা, মুরগির মাংস (কাটা) ১৭৫-১৮৫ টাকা কিলো, পাঁঠা / খাসির মাংস ৭৫০-৮০০ টাকা কিলো।

Related articles

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...