Sunday, May 24, 2026

পাঁশকুড়ায় আতসবাজি কারখানায় বি*স্ফোরণে মৃত্যু, আহত বহু

Date:

Share post:

সপ্তাহখানেক পরেই আলোর উৎসব দীপাবলি। ফের বোমা বি*স্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া।বোমা (bomb) বাঁধতে গিয়ে হঠাৎই বিস্ফোরণ (blast) হয়। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ পাঁশকুড়া থানার পূর্ব চিলকা গ্রামের এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ বছরের এক কিশোর। মৃতের নাম শম্ভু সামন্ত। জানা গিয়েছে, বি*স্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে শম্ভুর দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। আহত হয়েছেন আরও এক মহিলা। স্বর্ণময়ী বক্তা নামে ৪০ বছর বয়সি ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে তিনিও মারা যান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমা বাঁধতে গিয়ে বি*স্ফোরণের ঘটনাটি আতসবাজি (fire cracker) কারখানায় ঘটেছে। যে বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল, বি*স্ফোরণে বাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, ওই আতসবাজি কারখানায় দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে আতসবাজি (Illegal cracker making) তৈরির কাজ চলছিল। সামনেই কালীপুজো ও দীপাবলি। তাই জোর কদমে চলছিল বেআইনি আতসবাজি তৈরির কাজ। পাঁশকুড়া (Panskura) থানার পুলিশ (police) জানিয়েছে, তারা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে, তদন্ত শুরু হয়েছে।

Related articles

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...