Tuesday, March 17, 2026

হাইকোর্টে ধাক্কা ইডির, ট্রানজিট রিমান্ডে সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজ

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে(KolkataHighCourt) ফের বড় ধাক্কা খেলো ইনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি(ED)। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছিল ইডির তরফে। তবে সে আবেদন মঙ্গলবার খারিজ করে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুধু তাই নয় আদালতে রীতিমতো ভর্ৎসনা করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরাসরি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, “নয়াদিল্লিতে নিয়ে গিয়ে কেন জেরা করতে হবে? তদন্তকারী সংস্থা আমেরিকায় হতে পারে। চাইলে কি তারা সেখানেই নিয়ে যাবে? কিন্তু আপনি তো এখানে মামলা নথিভুক্ত করেছেন। তা হলে কলকাতার পিএমএলএ কোর্টে হাজির না করিয়ে নয়াদিল্লি নিয়ে যেতে চান কেন?” তারপরই বিচারপতি জানিয়ে দেন, দিল্লি হাইকোর্ট যদি হাজিরা দিতে বলে, যদি ওয়ারেন্ট দেখাতে পারেন, তবেই অনুমতি দেওয়া যেতে পারে।

উল্লেখ্য, গত শুক্রবার, আসানসোল জেলে নিয়ে ইডির আধিকারিকরা দীর্ঘ সময় ধরে জেরা করেন সহগলকে। তার পর তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। যদিও আসানসোল আদালত এই গ্রেফতারিকে মান্যতা দেয়নি। এদিকে সহগলকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি। কিন্তু আসানসোল সংশোধনাগারে ইডি যে ভাবে সহগলকে গ্রেফতার করেছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আসানসোল আদালতের বিচারক। তাঁর প্রশ্ন ছিল, ইডির কোনও মামলা আসানসোল আদালতে নেই। তা হলে কোন প্রেক্ষিতে ইডি সহগলকে গ্রেফতার করে দিল্লি নিয়ে যেতে চাইছে? বলা হয়েছিল, দিল্লির আদালত থেকে উপযুক্ত নথি এনে ইডিকে তা আদালতে জমা দিতে হবে। আদালত সন্তুষ্ট হলে তবেই সহগলকে দিল্লি নিয়ে যাওয়ার ট্রানজিট রিমান্ড মঞ্জুর করা হবে। এই প্রেক্ষিতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। কিন্তু সেই আবেদনও মঙ্গলবার খারিজ করে দিল আদালত।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...