Sunday, June 7, 2026

কন্যার পাশাপাশি অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষকেও জিজ্ঞাসাবাদের নোটিশ CBI-এর

Date:

Share post:

অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের পাশাপাশি এবার ভাগ্নে রাজা ঘোষকেও (Raja Ghosh) জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল CBI। গরু পাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandol) মেয়ে সুকন্যার সংস্থাকে বুধবার ফের নোটিশ (Notice) দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন, সকালে রাজার বাড়িতে গিয়ে তাঁকে নোটিশ দেন সিবিআই আধিকারিকেরা।

এক সময় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষ। রাজা এবং তাঁর স্ত্রী পারমিতার নামে বোলপুরে একটি চালকলও আছে। বোলপুরে যখন রাজার বাড়িতে যান সিবিআইয়ের ২ আধিকারিক, সেই সময় বাড়িতেই ছিলেন তিনি। তাঁর হাতেই নোটিশ দেন আধিকারিকরা। রাজাকে নোটিশ দেওয়ার পাশাপাশি, ওই এলাকায় অনুব্রত এবং তাঁর মেয়ের নামে জমিজমা সংক্রান্ত তথ্য বোলপুরের অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রারের (ADSR) অফিস থেকে চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...