Thursday, April 9, 2026

পুজোর চার দিনে মোট ৫৫০ কোটি টাকার রেকর্ড মদ বিক্রি !

Date:

Share post:

ষষ্ঠী থেকে নবমী রাজ্যে রেকর্ড পরিমাণে বিক্রি হল মদ। নবমীর হিসেব আগেই জানা গিয়েছিল, এবার সামনে এল রাজ্য জুড়ে ষষ্ঠী থেকে নবমী এই চারদিনের মদ বিক্রির অঙ্ক। ব্যাপক পরিমাণে মদ বিক্রি হয়েছে পুজোর চার দিন।

সরকারি সূত্রে খবর, পুজোর চার দিনে মোট ৫৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। দেশি, বিদেশি ও বিয়ার মিলেই এই পরিমাণ মদ বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে। এরফলে মোটা অঙ্কের টাকা যে রাজ্যের কোষাগারে ঢুকেছে তাতে কোনও সন্দেহ নেই বলেই জানানো হয়েছে।
অন্যবার পুজোর ক’দিন যে পরিমাণ বিয়ার বিক্রি হয়, এবার তার দ্বিগুণেরও বেশি বিক্রি হয়েছে বলে আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে।

আবগারি দফতর সূত্রে খবর, পঞ্চমীতে প্রায় ৯০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ষষ্ঠীতে তা সামান্য বেড়ে হয় ৯২ কোটি। সপ্তমীতে বন্ধ ছিল মদ বিক্রি। কারণ সেদিন ছিল গান্ধী জয়ন্তী (Gandhi Birthday)। ফলে অষ্টমীতে যেন দুদিনের মদ একদিনে বিক্রি হয়েছে। অষ্টমীতে ১১২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে খবর। নবমীতে ১০৮ কোটি ও দশমীতে ১০৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছে সারা রাজ্যে।
রাজ্যে বিয়ার বিক্রি হয়েছে হয়েছে ১৭ লক্ষ কেস। এটা সেপ্টেম্বরের বিক্রি হলেও তা খুচরো বিক্রেতারা পুজোর স্টক হিসেবে তুলেছিলেন বলেই ধরে নেওয়া হচ্ছে। অন্য মাসে ৮ লক্ষ কেস বিয়ার গড়ে বিক্রি হয়।
সব মিলিয়ে গোটা সেপ্টেম্বরে রাজ্যে ২৩০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা থেকে সরকারের কোষাগারে এসেছে প্রায় ১৫০ কোটি টাকা।

Related articles

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...