Wednesday, May 20, 2026

বেপরোয়া গতিতে ছুটছে বাস, তলায় জ্বলছে আটকে থাকা বাইকের চালক, হাড়হিম করা দৃশ্য বিহারে !

Date:

Share post:

ফাঁকা রাস্তাতে চলছিল বাইকের রেষারেষি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে আসতে থাকা একটি বাস পিছন থেকে ধাক্কা মারে বাইকটিকে। বাসের নীচে বাইকটি ছিটকে ঢুকে যায়। আর ওভাবেই প্রায় ১০০ মিটার বাইকটিকে নীচে নিয়ে চলছিল বাসটি। বেশ কিছুক্ষণ পর থেমে যায় বাসটি। ততক্ষণে ঝলসে মৃত্যু হয়েছিল আটকে থাকা বাইকচালকের। বুধবার ভোরে এমনই একটি শিউরে ওঠা ঘটনা ঘটল বিহারের ছাপড়া-সিওয়ান হাইওয়েতে।

আরও পড়ুন:ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বিপর্যয়, প্রবল জলোচ্ছ্বাসের পাশাপাশি রাস্তার ধস

পুলিশের একটি বাসের ধাক্কায় বুধবার ভোরে মৃত্যু হয় তিন বাইকআরোহীর। তাঁদের মধ্যে দু’জন ছিটকে পড়লেও বাইকসমেতই একজন বাসের নীচে আটকে যান। সেই অবস্থাতেই ছেঁচড়াতে ছেঁচড়াতে বাইকটিকে টেনে নিয়ে যায় বাস। আর সেই ঘর্ষণে বাইকের ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। বাইকটিতে আগুন ধরে যায়, আর সেই আগুনেই ঝলসে মৃত্যু হয় চালকের। সংবাদমাধ্যম সূত্রে খবর, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ভোরে পুলিশকর্মীদের নিয়ে একটি বাস ছাপরা থেকে ফিরছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি বাইকে চেপে তিন জন আসছিলেন। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারেন। ঘটনাস্থলে দুই বাইকআরোহীর মৃত্যু হয়। ধাক্কার অভিঘাত এতটাই জোর ছিল যে, চালকসমেত বাইক আটকে যায় বাসের নীচে।আগুনে পুড়ে যায় বাসের নীচে আটকে থাকা বাইকটি।জীবন্ত অবস্থাতেই পুড়ে যান বাইক চালক।

বাসে আগুন লাগতেই ভিতরে থাকা পুলিশ কর্মীরা কোনওমতে লাফ দিয়ে বাস থেকে নামেন।কয়েকজন পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন।

Related articles

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...

সেকেলে আইনে গো-হত্যা বন্ধের বিজ্ঞপ্তি, সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী: হাই কোর্টে CPIML

আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইনে বদল আনে বিজেপির বর্তমান সরকার।...

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...