Saturday, May 16, 2026

নবগ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনি প্রোমোটিং! জেলাশাসকের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের

Date:

Share post:

বেআইনি প্রোমোটার রাজের অভিযোগ কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায়। নবগ্রাম (Nabagram) পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান-সহ অন্যান্য আধিকারিকদের জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এবার বিষয়টি নিয়ে সরাসরি জেলাশাসকের (District Magistrate) হস্তক্ষেপ দাবি করছেন তাঁরা।

নবগ্রাম পঞ্চায়েত এলাকায় একেরপর এক গড়ে উঠছে বেআইনি নির্মাণ। এলাকার বহু ফ্ল্যাটবাড়ি উঠছে ৬তলা বা তার উপরে। অভিযোগ, এগুলির কোনও অনুমোদনই নেই। এলাকার এক প্রোমোটার রাজকুমার (Rajkumar) দুটি বেআইনি নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের। বেআইনি নির্মাণের উপর আবার বসিয়ে দিচ্ছেন ফোনের টাওয়ার। এসব নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে, স্থানীয়দের অভিযোগ-ক্ষোভকে পাত্তা দিতে নারাজ রাজকুমার।

নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদারের অবশ্য দাবি, পঞ্চায়েত কোনও ভাবেই বেআইনি ফ্ল্যাট বা কোনো নির্মাণ, ফোনের টাওয়ার বসানোর জন্য কোনো অনুমতি পঞ্চায়েত দেয়নি। যদি এরকম কাজ কেউ করে থাকে সেটা সম্পূর্ণ বেআইনি এবং সেটা খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে।

এখানেই প্রশ্ন উঠছে তাহলে কার মদতে বা কোথায় টাকার বিনিময়ে নবগ্রাম এলাকা জুড়ে গড়ে উঠছে বেআইনি নির্মাণ? স্থানীয় বাসিন্দা বাসিন্দা পিনাকী বন্দ্যোপাধ্য়ায় জানান, দীর্ঘদিন ধরেই নবগ্রাম এলাকায় বেআইনি প্রোমোটিং চলছে। প্রোমোটাররা (Promoters) বেআইনি কাজ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ, এই বিষয়ে পঞ্চায়েতে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। বেআইনি প্রোমোটিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...