Wednesday, June 24, 2026

কেরলে নর*খাদক! নৃশংস ঘটনায় দেশজুড়ে তোলপাড়

Date:

Share post:

একবিংশ শতকে দাঁড়িয়েও এখনও দেশের অনেক মানুষের মধ্যেই রয়ে গিয়েছে কুসংস্কার। তারই ভয়ঙ্কর প্রমাণ মিলল কেরলে। ভাগ্য ফেরাতে নরবলির মত নৃশংসতায় সামিল হল দম্পতি। কেরলের এই ঘটনার তদন্ত শুরু হতেই উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় অভিযুক্ত দম্পতি পুলিশি জেরায় ভগবল সিংহ এবং তাঁর স্ত্রী লায়লা শুধুমাত্র দুই মহিলাকে অপহরণ করে বলি দিয়েই ক্ষান্ত হননি। টুকরো টুকরো করে কাটেন তাঁরা।এরপর তাঁদের মাংস রেঁধেও খান।

আরও পড়ুন:মোদিরাজ্যেও সংসারের শান্তি কামনায় নর*বলি

কেরল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাগ্য ফেরাতে নরবলির ঘটনায় শুধু ওই দম্পতিই জড়িত নয়, তাদের মদত দিয়েছিল সফি নামক এক ব্যক্তি। তিনিই ওই দুই মহিলাকে অপহরণ করে এনেছিলেন এবং সিংহ পরিবারের বাড়িতে আটকে রাখা হয়। সূত্রের খবর, এই সফিই অভিযুক্ত দম্পতিকে বলেছিলেন যে নরবলি দিলে ভাগ্য ফিরবে। দুই মহিলাকে বলি দিয়ে, তাদের দেহ কেটে খেতে পারলে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। এই লোভে পড়েই আগেপিছে না ভেবে নরবলি দিয়ে দেন দম্পতি।

কীভাবে এতবড় কাজ করলেন দম্পতি?

প্রথমে দুই মহিলাকে অপহ্রণ করে তাদের  খুন করেন ওই দম্পতি। এরপর তাদের দেহ টুকরো টুকরো করেন তাঁরা। কিছুটা অংশ রেখে দেন রান্না করে খাওয়ার জন্য। বাকি অংশ মাটিতে পুঁতে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। জানা গিয়েছে, এক মহিলার স্তন কেটে বের করে নেওয়া হয় সমস্ত রক্ত। এরপর সেই অংশের ৫৬ টুকরো করা হয়। রান্না করে খাওয়ার পরই দেহের বাকি অংশগুলিকে পুঁতে ফেলার পরিকল্পনা ছিল ওই দম্পতির।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগেও নরবলি দেওয়ার চেষ্টা করেছিলেন ওই দম্পতি। প্রথমবারের প্রচেষ্টা ব্যর্থ হওয়াতেই ওই দুই মহিলাকে অপহরণ করে খুন করেন তাঁরা। ইতিমধ্যেই তদন্তকারীদের জেরায় অভিযুক্তরা নরবলির প্রতিটি ধাপ বর্ণনা করেছেন।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...