Saturday, May 16, 2026

সাংসদ দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, উঠল ‘গো ব্যাক’ স্লোগান

Date:

Share post:

এলাকার সাংসদ।কিন্তু চারবছর ধরে দেখা মেলেনি। উন্নয়ন তো দূর ,বন্ধ করে দিয়েছে ১০০ দিনের কাজের টাকাও। আর নির্বাচন এগিয়ে আসতেই ভোট চাইতে পৌঁছে গিয়েছেন এলাকায়।এই অভিযোগ দেখিয়ে সাংসদ দিলীপ ঘোষকে রাস্তায় দেখে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা।আজ, শুক্রবার সকালে বেলদায় প্রাতঃভ্রমণে বেরোতেই জনতার রোষের মুখে পড়তে হয় বিজেপি সাংসদকে।তাঁকে ঘিরে ওঠে ‘গো-ব্যাক’ স্লোগান।এমনকি ‘চোর’ বলেও তাঁর সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আর তাতেই মেজাজ হারান বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালে পরিস্থিতি সামলাতে ময়দানে নামতে হয় পুলিশকে।

আরও পড়ুন:মহালয়ার দিন রাজ্যে আসছেন অমিত শাহ, জানেনই না দিলীপ ঘোষ

ঠিক কী ঘটেছিল?

শুক্রবার সাত সকালে বিল্লা বাজারে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষ। প্রতিদিনের মতো এদিনও চা চক্রে যোগ দেন তিনি। আর ঠিক সেই সময় সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এলাকায় সাংসদ কোন উন্নয়নের কাজ করেননি। একই সাথে বেলদার ফ্লাইওভার সহ ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগও তুলে বিক্ষোভ দেখাতে থাকেন বেলদা সহ  নারায়ণগড় ব্লকের বাসিন্দারা। তাতেই তৈরি হয় উত্তেজনা।

বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়ে পাল্টা হুঙ্কার দেন দিলীপ ঘোষ।বিক্ষোভকারীদের ‘চোর’ স্লোগানে দিলীপ বলেন, ‘বুকে পা তুলে দেব’। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...