Friday, May 15, 2026

ভূমিপুত্র হলে তবেই মিলবে ভোটাধিকার! বিরোধীদের  চাপে  নির্দেশ প্রত্যাহার জম্মু ও কাশ্মীর প্রশাসনের

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) এক বছরের বেশি সময় বসবাস করলেই মিলবে ভোটাধিকারের (Voting Rights) অধিকার। গত আগস্ট মাসেই এমনই ঐতিহাসিক ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন(Election Commission of India)। আর এমন সিদ্ধান্তের পর উপত্যকা জুড়ে শুরু হয় শোরগোল। বিরোধীরা (Opponents) নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে তুলোধনা করতে ছাড়েনি। আর তার জেরেই পিছু হটল প্রশাসন। বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি প্রকাশ করে জম্মুর জেলাশাসক (District Magistrate) এই বিতর্কিত নির্দেশকে প্রত্যাহার করে নিয়েছেন। পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন আগামী ২৫ নভেম্বরের মধ্যে উপত্যকায় ভোটার তালিকা সংশোধন করার।

উল্লেখ্য, গত মঙ্গলবারই জম্মুর ডেপটি কমিশনার (Deputy Commissioner Of Jammu) নির্দেশ দেন, জম্মু ও কাশ্মীরে এক বছরের বেশি সময় ধরে যাঁরা বসবাস করছেন তাঁদের ভোটার হিসেবে গণ্য করা হবে। সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়, যাঁরা এক বছরের বেশি সময় ধরে থাকছেন অবিলম্বে তাঁদের সার্টিফিকেট (Certificate) ইস্যু করার জন্য। এরপরই শুরু হয় জোর বিতর্ক। কিন্তু শেষমেশ এই নির্দেশ প্রত্যাহার (Withdrawal) করা হল।

৩৭০ ধারার অবলুপ্তির পরই ‘স্পেশাল স্ট্যাটাস’ (Special Status) হারায় জম্মু ও কাশ্মীর। এরপরই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় উপত্যকা। সেই সময়ের পর থেকে এববছরই প্রথম নির্বাচনী সংশোধনের (Electoral Amendments) পথে হাঁটছে প্রশাসন। এই পরিস্থিতিতেই মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়, কোনও যোগ্য ভোটারের যাতে তালিকার বাইরে না থাকেন, সেই কারণে এমন পদক্ষেপ। নির্দেশিকায় আরও বলা হয়েছে আধার কার্ড, জল বা ইলেকট্রিকের বিল, গ্যাস সংযোগের নথি, ব্যাংকের পাসবই, পাসপোর্ট, জমির দলিল ইত্যাদিকে বসবাসের প্রমাণপত্র হিসেবে দাখিল করা যাবে। এরপরই এই নির্দেশিকার তীব্র বিরোধিতা শুরু করে জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (Jammu and Kashmir National Conference) সহ বিরোধী দলগুলি।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...