Tuesday, March 17, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জাতীয় গেমস ফুটবলে সোনা জিতে ঘরে ফিরল বাংলা দল। কলকাতা স্টেশনে নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদারা ট্রেন থেকে নামতেই তাঁদের নিয়ে উন্মাদনা তৈরি হয়। আইএফএ কর্তারা ঢাকের তালে ফুটবলারদের ফুল, মালায় বরণ করে নেন।

২) প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর মুস্তাক আলি টি-২০’র দ্বিতীয় ম্যাচে দাপটে জয় তুলে নিল বাংলা। লখনউয়ে ওড়িশাকে ৮ উইকেটে হারিয়ে দিল বঙ্গ ব্রিগড। বোলারদের দাপটেই ম্যাচ জিতে নিলেন অভিমন্যু ঈশ্বরণরা।

৩) বিরাট আর্থিক ধাক্কার মুখে পড়তে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সূত্রের খবর, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় বোর্ড কেন্দ্রীয় সরকারের কাছে কোনও কর ছাড় পাচ্ছে না। যা ফলে ৯৫৫ কোটি টাকা মতন বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়তে পারে বিসিসিআই।

৪) টি-২০ বিশ্বকাপে যশপ্রীত বুমরাহের পরিবর্তে ভারতীয় দলে ঢুকলেন মহম্মদ শামি। শুক্রবার এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে যান বুমরাহ।

৫) নিলামে উঠতে চলেছে দিয়েগো মারাদোনার হ্যান্ড অফ গড”-এর ফুটবলটি। অর্থ‍্যাৎ ১৯৮৬ বিশ্বকাপে মারাদোনার ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে করা গোলটির ফুটবলটি এবার উঠতে চলেছে নিলামে। আশা করা হচ্ছে যে ফুটবলটির ৩ মিলিয়ন ইউরো পর্যন্ত দাম উঠতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকা।

আরও পড়ুন:বিরাট আর্থিক ধাক্কার মুখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড : সূত্র

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...