Tuesday, June 2, 2026

কলকাতা থেকে ৪২ লাখ টাকা লুটে বিহারে, ট্রেন থেকে নামতেই চিনে ফেলল রেল পুলিশ

Date:

Share post:

সম্প্রতি লালবাজার স্ট্রিটের (Lalbazar Street) একটি অফিস থেকে ৪২ হাজার টাকা লুট হয়ে যায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশ (Kolkata Police)। অবশেষে অভিযুক্ত ধরা পড়ল বিহারের সমস্তিপুরে।গত মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেন অনিল কুমার আপ্তে (Anil Kumar Apte) নামের এক ব্যক্তি। অভিযোগ তাঁর অফিস থেকে ৪২ লাখ টাকা লুট করেছে আমিরুল হক নামের এক কর্মচারী। আমিরুলকে ধরতে তাঁর কলকাতার বাড়িতে যায় পুলিশ। কিন্তু তিনি ছিলেন না। পুলিশ জানতে পারে টাকা লুট করে বিহারের সমস্তিপুরে  বাড়িতে পালিয়েছেন অভিযুক্ত আমিরুল।

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে সতর্ক করা হয়েছিল জিআরপি-কে। সমস্তিপুর স্টেশনে নামতেই আমিরুলকে চিনতে পারে রেল পুলিশ। এরপর তাঁকে আটক করা হয়। খবর পাঠানো হয়, কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানাকে। এরপর সমস্তিপুর জিআরপির কাছ থেকে আমিরুলকে গ্রেফতার করে নিয়ে আসে কলকাতা পুলিশ। ধৃতের বিরুদ্ধে ৪৬৭, ৪২০ সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...