Saturday, March 14, 2026

অবিশ্বাস্য! এটিএমে টাকা দিলেই বেরিয়ে আসবে গরম ইডলি

Date:

Share post:

সারাদিন কর্মব্যস্ততার (Busyness) মধ্যে কিছু খাওয়াদাওয়া হয়নি। অফিসের চাপে (Office Pressure) বাইরে বেরিয়ে যে কিছু খাবেন তারও সময় হয়ে ওঠেনি। হোটেল বাঁ রেস্তরাঁয় যাবেন সেখানে এতটাই ভিড় খাবার পেতে গুণতে হবে আরও বেশিক্ষণ সময় বা ভাবছেন অনলাইন অর্ডার (Online Order) করে খাবার আনিয়ে খাবেন সেখানেও একই অবস্থা। হাতে খাবার পেতে পেতে খিদের শিরে সংক্রান্তি অবস্থা। কিন্তু ভেবে দেখুন তো সারাদিন কাজকর্মের পর অফিস থেকে বেরিয়ে কাছের এটিএমে (ATM) ঢুকলেই মিলবে হাতে গরম খাবার। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

সম্প্রতি এমনই এক যুগান্তকারী পদক্ষেপ নিল বেঙ্গালুরু (Bengaluru) নিবাসী দুই ব্যবসায়ী। শরণ হিরেমথ এবং সুরেশ চন্দ্রশেখরণ এমনই এক খাবারের এটিএম (Food ATM) বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন দেশবাসীকে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বেঙ্গালুরুতে এমনই এক স্বয়ংক্রিয় (Automatic) এটিএম ফুড মেশিন বসানো হয়েছে যেখানে গিয়ে অর্ডার দিলেই মিলবে সুস্বাদু ইডলি। মেশিনের পাশে রাখা আছে কিউ আর কোড (QR Code) সেটি ফোনে স্ক্যান (Scan) করলেই মিলবে ৭২ রকমের ইডলির (Idli) ধরণ। আর স্ক্যান করার পর নিজের মোবাইল স্ক্রিন দেখে পছন্দের ইডলিতে ক্লিক করলেই হবে। মাত্র ১২ মিনিটের মধ্যেই চাটনি, সম্বর সহ হাতে চলে আসবে গরম গরম ইডলি। দিনের ২৪ ঘণ্টাই এখান থেকে মিলবে খাবার।

করোনা অতিমারির (Corona Pandemic) পর থেকেই সামাজিক দূরত্ব (Social Distancing) মানা থেকে শুরু করে যে কোনও জিনিসে স্পর্শ (Touch) করার আগে বারবার ভাবনা চিন্তা করতে হত। কিন্তু নতুন এই ইডলি এটিএমে সেই ভয় নেই। আপনার হাতে শুধু মোবাইল থাকলেই হবে। আর করোনার বিষয়টি মাথায় রেখেই এই অভিনব (Fancy), সম্পূর্ণ রোবট চালিত (Robot Driven) এই মেশিনের আবিষ্কার করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শরণ হিরেমথ এবং সুরেশ চন্দ্রশেখরণ নামের ওই দুই ব্যবসায়ী। তবে বেঙ্গালুরুর দুই বাসিন্দার এমন মহান উদ্যোগে বেজায় খুশি সাধারণ থেকে চাকুরিরত মানুষ।

আরও পড়ুন:Turkey: কয়লা খনির বিষাক্ত গ্যাসে ভয়াবহ বি*স্ফোরণে ২৫ জনের মৃ*ত্যু!

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...