Saturday, April 4, 2026

পাকিস্তান সবচেয়ে ভয়ঙ্কর দেশ: বিশ্বে তোলপাড় ফেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

Date:

Share post:

এবার পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দেশ বলে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। “ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেন কমিটি রিসেপশন”-এ বক্তব্য রাখার সময় পাকিস্তানকে নিয়ে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনায় একটি অংশে রাশিয়া ইউক্রেন, ভ্লাদিমির পুতিন, বিশ্ব-রাজনীতি, বিভিন্ন রাষ্ট্রনেতার প্রসঙ্গ আসে আর তখনই তিনি পাকিস্তানকে ”ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস নেশনস” বলে মন্তব্য করেন। বাইডেনের এমন মন্তব্য নিয়ে তোলপাড় গোটা বিশ্ব।

এছাড়াও তাঁর ভাষণে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা নিয়েও মন্তব্য করেন বাউডেন। এই আগ্রাসনের প্রভাব বিশ্বে কী রকম পড়বে এই বিষয়েও কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “বিশ্ব ক্রমশ বদলাচ্ছে। এত দ্রুত যে, তা প্রায়শই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই বদলটা অবশ্য কোনও একক ব্যক্তি বা কোনও একটি দেশের জন্য ঘটছে না। এর আরও নানা কারণ আছে।”

পাকিস্তানের প্রসঙ্গে তিনি বলেন, আগামিদিনে পাকিস্তানও বিশ্বের অন্যতম ভয়ানক এক শক্তিশালী দেশ হিসেবে উঠে আসতেই পারে। হয়ে উঠতে পারে অন্যদের কাছে ভীতিপ্রদ। চিনের সঙ্গে আমেরিকার সম্পর্কের কথা উঠলে বাইডেন বলেন, পূর্বতন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে চিন ও চিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বিশেষ সম্পর্ক রাখার কথা বলে গিয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...