Tuesday, May 12, 2026

গুজরাট বাদে দেশের সর্বত্র দীপাবলির আগেই বাড়ছে আমূল দুধের দাম

Date:

Share post:

দীপাবলি-কালীপুজের আগেই ফের দুধের দাম বাড়াচ্ছে আমূল (Amul)। একে মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের নাভিশ্বাস। তার উপর উৎসবের মরশুমে অতিরিক্ত খরচ। এই পরিস্থিতিতে দুধের দাম বাড়াল গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। তবে, সেই দাম গুজরাট (Gujrat) ছাড়া সারা দেশেই লাঘু হবে বলে জানিয়েছেন ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর আর এস সোধি।

ক্রমবর্ধমান ‘প্রোডকশন কস্ট’ বৃদ্ধি পাওয়াতেই এই সিদ্ধান্ত বলে কোম্পানি সূত্রে খবর। আমূলের ঘোষণা অনুযায়ী,
এখন এক লিটার ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি বেড়ে হল ৬৩ টাকা। আগে ছিল ৬১ টাকা।
আমূল শক্তি, আমূল গোল্ড, আমূল তাজা- সব দুধই লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছে।

এই নিয়ে এবছর তৃতীয়বারের মতো দাম বাড়াল আমূল। এর আগে অগাস্ট ও মার্চ মাসে দুধের দাম বাড়িয়েছিল তারা। অগাস্টে আমূল-সহ বড় বড় দুধ উৎপাদনকারী তাদের পণ্যের দাম ৫টাকা বাড়িয়েছিল। তবে, উৎসবের মরশুম এই দাম বৃদ্ধিতে চিন্তায় মধ্যবিত্ত। পাশাপাশি, গুজরাটে দাম বৃদ্ধি নাহওয়া নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...