Thursday, May 14, 2026

‘উপরে লিখুন শ্রীহরি, তারপর হিন্দিতে লিখুন প্রেসক্রিপশন’, পরামর্শ  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চিকিৎসকদের প্রেসক্রিপশনে (Prescription) হিন্দি ভাষা ব্যবহার করার পক্ষে জোরালো সওয়াল করেছেন।মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “বহু পড়ুয়াই মাঝপথে মেডিক্যাল কোর্স ছেড়ে চলে যান ভাল ইংরেজি না জানার কারণে। মধ্য প্রদেশই দেশের মধ্যে প্রথম রাজ্য হতে চলেছে, যেখানে মেডিক্যাল পড়ানো হবে হিন্দিতে। ভোপালে চিকিৎসকদের এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন,”ওষুধের নাম কেন হিন্দিতে লেখা যাবে না? কারও যদি ক্রোসিন প্রয়োজন হয়, তাহলে তাঁর প্রেসক্রিপশনে হিন্দিতে ক্রোসিন লিখুন।”

শিবরাজ সিং চৌহানের পরামর্শ, প্রেসক্রিপশনের উপরে আগে শ্রীহরি লিখুন। তারপর হিন্দিতে লিখুন ওষুধের নাম। এর বেশি আমার কিছু বলার নেই। এটা আমাদের করতেই হবে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রীর যুক্তি, আজকের দিনের মানসিকতাই হল ইংরেজি ছাড়া কোনও কিছু হয় না। এটা ভুল। রাশিয়া, জাপান, জার্মানির মতো দেশগুলিতে কেউ ইংরাজি বলে না। আসলে আমাদের মানসিকতাই দাসত্ব করার। সেটা থেকে বেরতে হবে।”

রাজ্য সরকারের এই নতুন উদ্যোগ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মুখ্যমন্ত্রী বলেন, “গ্রামের অত্যন্ত গরিব মানুষও এখন মনে করেন যে ঘরবাড়ি, জমি-জমা বিক্রি করতে হলেও, নিজেদের সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলেই পড়াতে হবে। বাড়ির প্রবীণ সদস্যদেরই হিন্দি নিয়ে নিজেদের সন্তানদের মনোভাব বদলাতে হবে।”

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...