Wednesday, March 18, 2026

জনপ্রিয় টেলি অভিনেত্রীর রহস্যমৃ*ত্যু

Date:

Share post:

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত টেলি অভিনেত্রী বৈশালী টক্করের রহস্যমৃত্যু। রবিবার ইন্দোরে অভিনেত্রীর বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পাশাপাশি একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলেই অনুমান পুলিশের।

আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি

‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তা লাভ করেছিলেন বৈশালী। হিন্দি টেলিভিশনে পরিচিত মুখ ছিলেন তিনি। এ ছাড়াও একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। গত এক বছর ধরে ইন্দোরে নিজের বাড়িতেই থাকছিলেন তিনি। এরপর আচমকাই এমন ঘটনা। সাফল্যের শীর্ষে থাকা অভিনেত্রী কেন এমন করলেন, তার তদন্ত শুরু করেছে ইন্দোরের তেজাজি নগর থানার পুলিশ।

২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হে’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পা রাখেন বৈশালী। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। ২০১৬ পর্যন্ত সেখানে অভিনয় করেন তিনি। এর পর একে একে ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘বিষ ইয়া অমৃত’, ‘সসুরাল সিমর কা’-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। বৈশালীকে শেষ বার দেখা যায় ‘রক্ষাবন্ধন’ নামক টিভি শো-তে।

২০২১ সালের এপ্রিল মাসে সংবাদমাধ্যমে নিজের এনগেজমেন্টের কথা জানিয়েছিলেন বৈশালী। কেনিয়া নিবাসী ডেন্টাল সার্জেন অভিনন্দন সিংয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল টেলি অভিনেত্রীর। কিন্তু, ঠিক এক মাসের মধ্যেই বিয়ে ভেঙে যায় বৈশালী এবং অভিনন্দনের।সেই সময় নিজের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিটও করে দেন বৈশালী।এরপর জানান, অভিনন্দনকে তিনি বিয়ে করছেন না।

তবে তিনি আত্মহত্যা করেছেন না খুন , তা এখনও স্পষ্ট নয়। সুইসাইড নোটেই বা কী লেখা আছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। গোটা ঘটনায় শোকস্তব্ধ মুম্বইয়ের টেলিদুলিয়া।

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...