Monday, March 16, 2026

অশিক্ষিত, ২টাকার গুন্ডা: দিলীপের কুকথার পাল্টা ধুয়ে দিলেন সোহম

Date:

Share post:

“অশিক্ষিত, ২টাকার গুন্ডা”- বিজেপি নেতা দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ধুয়ে দিলেন তৃণমূল (TMC) বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। রবিবার, দুর্গাপুরে (Durgapur) এক সভায় সোহম বলেন, “মা-বোনেরা চড়-থাপ্পড় মারা শুরু করলে দিলীপকে বাংলা ছাড়তে হবে”,

কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের বেলদায় প্রাতঃভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগান শোনেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ। কেন রাজ্য ১০০ দিনের কাজের টাকা পাচ্ছে না, সেই প্রশ্নও তোলেন বিক্ষোভকারীরা। উত্তরে মাত্রা ছাড়ান দিলীপ। ”বুকে পা তুলে দেব”- দিলীপের এই মন্তব্য ঘিরে প্রবল সমালোচনার ঝড় ওঠে। দিলীপ ঘোষকে ‘অশিক্ষিত, দুটাকার গুন্ডা’ বলে কটাক্ষ করে সোহম বলেন, “ওঁর মতো একটা অশিক্ষিত মানুষের থেকে এটাই কিন্তু অভিপ্রেত। তাঁর কাছ থেকে শুভবুদ্ধি, ভাল মানুষের জন্য কথা আজ অবধি শুনতে পাইনি। বুকে লাথি উনি মারছেন, সবাইকে মারবেন, গলায় পা তুলে দেবেন । মা-বোনেরা যদি এক হয়ে চড়-থাপ্পড় মারতে শুরু করেন, ওঁর বাংলায় থাকায় দায় হয়ে যাবে।”

সোহমের কথায়, “দু’টাকার গুন্ডা। সে বলছে, আমার হাতে তরোয়াল থাকলে সবাই ভয় পায়। আমি বলব, আপনি ভয় পেয়েছেন বলে আপনি তরোয়ালটা নিয়ে নিয়েছেন। আমাদের তরোয়ালের প্রয়োজন নেই। দশভূজা আমাদের মা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, উন্নয়ন আছে- সেটাই আমাদের কাছে সবথেকে বড় অস্ত্র। মানুষের ব্যবহার, তাঁর কথাতেই তো শিক্ষার পরিচয় পাওয়া যায়। তাঁর মতো কুরুচিপূর্ণ কথা, অশিক্ষিত একটা মানুষ।”

 

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...