Monday, May 18, 2026

Dengu : বাংলাদেশের মহিলাদের আক্রান্তের হার বেশি

Date:

Share post:

খায়রুল আলম,ঢাকা: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এডিস মশাবাহিত ডেঙ্গি জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ডেঙ্গি মশার উৎপাত এখন শুধু রাজধানী ঢাকা শহরের সীমাবদ্ধ নেই।

এটি ছড়িয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। আর তা নিয়ে উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত রোগীদের মাঝে ৬২ শতাংশেরই বয়স ২০ বছরের বেশি।এছাড়া এবার এ রোগে পুরুষের তুলনায় নারীরা আক্রান্ত হচ্ছেন বেশি।

সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।
এতে দেখা যায়, ডেঙ্গিতে আক্রান্ত ৬২ শতাংশই ২০ বছরের বেশি বয়সের। এছাড়া মোট আক্রান্তের মধ্যে ১ থেকে ৪ বছর বয়সের ৬ শতাংশ, ৫ থেকে ৯ বছরের ১০ শতাংশ, ১০ থেকে ১৪ বছরের ১০ শতাংশ ও ১৫ থেকে ১৯ বছরের ১১ শতাংশ মানুষ রয়েছেন। এছাড়া ডেঙ্গিতে নারীদের আক্রান্ত হওয়ার হার বেশি। মোট আক্রান্তের ৫৯ দশমিক ৫ শতাংশ নারী। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪০ দশমিক ৫ শতাংশ।
গতকাল (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৫৫ জন। এসময়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।

আরও পড়ুন:“খাড়গেকে ভোট দিন”, কংগ্রেস সভাপতি নির্বাচনে তৃণমূল নেতা প্রণব পুত্রের টুইটে বিতর্ক

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...