Thursday, June 4, 2026

বউবাজার বিপর্যয়: দায় এড়াচ্ছে মেট্রো কর্তৃপক্ষ-রেল বোর্ড, অভিযোগ স্থানীয় কাউন্সিলরের

Date:

Share post:

এই নিয়ে তিনবার। বউবাজারে মেট্রো বিপর্যয়। ক্ষতিগ্রস্ত এলাকার বহু পুরনো বাসিন্দা ও ব্যবসায়ীরা। ক্ষতিপূরণের দাবিতে ক্ষোভ-বিক্ষোভ। তাঁদের প্রশ্ন, প্রতিশ্রুতিতে তো কোনও খামতি ছিল না। কিন্তু সেই মে মাসের বিপর্যয়ের পর এখনও পর্যন্ত কেন টাকা পাওয়া গেল না? এমনকী, ২০১৯ সালে প্রথমবার যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাঁরাও এখনও ক্ষতিপূরণ না পাওয়ায় বিক্ষোভ দেখাচ্ছেন। ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার, কলকাতা পুরসভা। এলাকার সাংসদ, বিধায়ক, কাউন্সিলর মানুষের পাশে। কিন্তু
হেলদোল নেই মেট্রো কর্তৃপক্ষ বা রেল বোর্ডের। সমস্যার স্থায়ী সমাধান কে করবেন? ক্ষতিগ্রস্তদের পাশাপাশি প্রশ্ন তুলেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল, রবিবার সকাল থেকে গোয়েঙ্কা কলেজে অস্থায়ী শিবির চালু হয়েছে। সেখানে পুলিsh, পুরসভা ও মেট্রো কর্তৃপক্ষের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের অভিযোগ শুনছেন। সেখানে সর্বক্ষণ রয়েছেন স্থানীয় কাউন্সিলার বিশ্বরূপ দে সহ পুলিস ও মেট্রোর আধিকারিকরা। তাঁদের সামনেই ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভের মূল লক্ষ্য ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) এক কর্তারা।

চাপে পড়ে এক মেট্রোকর্তার সাফাই, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ১৫ দিনের মধ্যেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। পুলিশ সূত্রে খবর, এবারের ক্ষতিগ্রস্তদের জন্য ফর্ম বিলি করে প্রয়োজনীয় নথি নেওয়া হবে। সেই ফর্ম ভরে জমা করলে মেট্রো কর্তৃপক্ষ তদন্ত করে চূড়ান্ত তালিকা তৈরি করবে। ৩০ দিনের বেশি ঘরছাড়াদের ও ১০০ বর্গফুটের বেশি জায়গার দোকানিদের জন্য ৫ লক্ষ টাকা এবং ছোট দোকানিদের দেড় লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। স্থানীয় বেশ কিছু ব্যবসায়ী ইতিমধ্যে তাঁদের ক্ষয়ক্ষতির বিবরণ মেট্রো কর্তৃপক্ষকে জানিয়েছেন। এদিনও মদন দত্ত লেনের বাসিন্দারা অনেকে বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়ে আসেন।

 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...