Saturday, April 4, 2026

কেদারনাথ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে হেলিকপ্টার, মৃত ৪ পুণ্যার্থী সহ ২ পাইলট

Date:

Share post:

হেলিকপ্টারে(helicopter) কেদারনাথ(Kedarnath) যাত্রার পথে ভয়াবহ দুর্ঘটনা। গন্তব্যে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার। ঘটনার জেরে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে চারজন পুণ্যার্থী(pilgrim) ও দু’জন হেলিকপ্টারের পাইলট। দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকার্য।

দীর্ঘদিন ধরেই কেদারনাথে চালু রয়েছে হেলিকপ্টার পরিষেবা। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৬ জন। যাত্রাপথে কেদারনাথ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে রুদ্রপ্রয়াগের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কপ্টারটি। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ৬ জনের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আবহাওয়া খারাপ হওয়ার কারণেই দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

সূত্রের খবর, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে ‘আরিয়ান’  (Aryan) কপ্টারটিতে আগুন ধরে যায়। এরপর রুদ্রপ্রয়াগের কাছে তা ভেঙে পড়ে।  উত্তরাখণ্ড সরকারের তরফে সঙ্গে সঙ্গেই পাঠানো হয় উদ্ধারকারী দল। তাঁরা  পাহাড়ের খাঁজ থেকে ৬টি দেহ উদ্ধার করেছেন। এখনও চলছে উদ্ধারকাজ। ঠিক কী কারণে কপ্টারটি ভেঙে পড়ল, তা এখনও অজানা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...