Wednesday, April 1, 2026

বিরোধীরা নিজের চরকায় তেল দিন: মালবাজারে ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, মালবাজার: চারদিনের উত্তরবঙ্গ সফরে গিয়ে বিরোধীদের ধুয়ে দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, মালবাজারে (Mal Bazar) প্রশাসনিক বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে বিরোধীদের সমালোচনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে মমতা তীব্র কটাক্ষ ছুড়ে প্রশ্ন করেন, বিরোধী বলে কিছু আছে না কি! তারপরেই তিনি বলেন, “বিরোধীদের বলুন নিজের চরকায় তেল দিতে।“ রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীরা বংলার মানুষের পাশে আছে। বিরোধীরা কুৎসামূলক অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ।

একই সঙ্গে সম্প্রতি স্যোশাল মিডিয়ায় তৃণমূল (TMC) বিধায়ক বাবুল সুপ্রিয়র বিষয় নিয়ে নানা পোস্ট হয়। সেই বিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমাদের দলে ABCD গ্রেড নেই। আমরা সবাইকে নিয়ে চলি”।

চাকরি প্রার্থীদের বিষয়টি প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওটা নিয়ে আদালতে মামলা চলছে, বিচারাধীন বিষয়ে।

Related articles

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...