Saturday, May 16, 2026

খানা জংশনে যাত্রী বিক্ষোভ! আটকে  রাজধানী

Date:

Share post:

রোজই লোকাল ট্রেনকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে ছাড়া হয় একের পর এক দূরপাল্লার ট্রেন। এতে ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদের। যার জেরে বুধবার সকালেই ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। বর্ধমানের খানা জংশন স্টেশনে লাইনের উপর নেমে বিক্ষোভ দেখান তাঁরা। যার জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে নয়া দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস। ব্যহত হয় রেল পরিষেবাও।

আরও পড়ুন: কালীপুজোতে কী মিলবে মেট্রোয় বিশেষ পরিষেবা ? জেনে নিন


জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই বুধবার সকালে আসানসোল-বর্ধমান লোকাল খানা জংশনে ঢুকতেই সেটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। কারণ, ওই সময় রাজধানী পাস হওয়ার কথা। প্রায় ৪০ মিনিট দাঁড় করে রাখা হয় বর্ধমান লোকালটিকে। এতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। ট্রেন থেকে নেমে রেল লাইনে বসে পড়েন তাঁরা। যার জেরে আটকে যায় রাজধানীও। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। ঘণ্টাখানেক চলে বিক্ষোভ। এরপর রেলের তরফে যাত্রীদের আশ্বস্ত করার পর অবরোধ তুলে নেন যাত্রীরা।

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...