Friday, June 5, 2026

টিভি শো-এ সঞ্চালনা নিয়ে সুদীপ্তাকে বাঁকা কথা, জবাবে ধুয়ে দিলেন অভিনেত্রী

Date:

Share post:

দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরেছেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। এবার ‘রান্নাঘরের গপ্পো’ নামে একটি কুকারি শো-এর অ্যাঙ্কার (Anchor) তিনি। সেই খবর স্যোশাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করতেই তাঁকে ট্রোল করার চেষ্টা করেন এক ব্যক্তি। জবাবে তাঁকে ধুয়ে দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। সুদীপ্তার পাশে দাঁড়িয়ে ওই ব্যক্তিকে প্রবল আক্রমণ করেন নেটিজেনরা। বিষয়টি এমন পর্যায় পৌঁছয় যে শেষে স্বয়ং অভিনেত্রীই বিষয়টি নিয়ে ইতি টানার অনুরোধ করেন।

সুদীপ্তার পোস্টে জনৈক অতীন্দ্র চক্রবর্তী রান্নার শো করা নিয়ে তাঁকে কটাক্ষ করেন। জবাবে অভিনেত্রী লেখেন, “‘বাড়িওয়ালি’ সিনেমায় রান্নার কাজ করিনি, অভিনয় করেছি একটি চরিত্রে, যে অভিনয়ের জন্য সেই বছরে সারা ভারতবর্ষের সমস্ত ছবির অভিনেত্রীদের মধ্যে আমাকে সেরা নির্বাচন করা হয় এবং সেই পুরস্কার হাতে তুলে দেন ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রপতি।” সুদীপ্তা বিখ্যাত অভিনেতা প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তীর কন্যা। ছোট থেকেই তিনি মঞ্চে অভিনয় করছেন। অভিনয় জগতে যে তাঁর ‘হাতেখড়ি’ এই ছবির অনেক আগে। সেকথাও জানান সুদীপ্তা।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী লেখেন, “এই শোয়ে আমি রান্না করছি না, শো সঞ্চালনা করছি মাত্র। এবার বলি, রান্না করা অত্যন্ত কঠিন একটা কাজ, আর ভাল রান্না করা আরও কঠিন। তাই হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে ফেলে এই কঠিন কাজটাকে সামান্য করে দিতে কোন অশিক্ষিত লোকই পারবে না। আপনিও না। আপনি রান্না করতে পারেন কি না জানা নেই। তবে লেখা পড়ে মনে হচ্ছে পারেন না। পারলে রান্নাকে সম্মানের চোখে দেখতেন। বাড়িতে যে বা যাঁরা রান্না করে দেন বলে দু’মুঠো খেতে পান, তাঁদের প্রতি শ্রদ্ধাশীল হোন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

সুদীপ্তার এই মোক্ষম জবাবকে প্রবল সমর্থন জানিয়েছেন সবাই। সুদীপ্তার ভক্তরা তাঁর অভিনয়ের প্রশংসার পাশাপাশি তাঁর বক্তব্যেরও তারিফ করেছেন। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক দেখা দিতেই রাশে টানেন খোদ অভিনেত্রী। ভক্তদের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এবার বোধহয় এব্যাপারটাই ইতি টানলে ভালো হয়।“ সুদীপ্তার এই মানসিকতাও প্রশংসিত স্যোশাল মিডিয়ায়।

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...