Thursday, February 5, 2026

গণধ*র্ষণের পর যৌ*নাঙ্গে লোহার রড, যোগী রাজ্যে ফিরল নির্ভয়াকাণ্ডের অভিশপ্ত স্মৃতি

Date:

Share post:

ফের ফিরল নির্ভয়াকাণ্ডের (Nirbhaya Case) অভিশপ্ত স্মৃতি। এবার এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণের (Gang R*ape) অভিযোগ উঠল যোগী রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh। জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা দিল্লির বাসিন্দা। ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে (Gaziabad) একটি জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন ওই মহিলা। বাস স্ট্যান্ডে গাড়ি আসার অপেক্ষা করছিলেন তিনি। তখন রাত হয়ে গিয়েছিল। আচমকাই সেখানে আসে একটি গাড়ি। অভিযোগ, ৩৮ বছরের ওই মহিলাকে জোর করে গাড়িতে তুলে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর সেখানেই তাঁকে গণধ*র্ষণ করা হয়।

দু’দিন আটকে রেখে লাগাতার তাঁকে গণধ*র্ষণ করা হয়। সঙ্গে চলে পাশবিক অত্যাচার। নির্যাতিতার যৌ*নাঙ্গে লোহার রডও ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তাঁর হাত-পা বেঁধে একটি বস্তায় ভরে রাস্তার ধারে তাঁকে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা। গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় নির্যাতিতা মহিলাকে উদ্ধার করা হয় গাজিয়াবাদের একটি রাস্তার ধার থেকে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার জবানবন্দির উপর ভিত্তি করে ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এক অভিযুক্ত পলাতক।প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ওই মহিলার সঙ্গে অভিযুক্তদের সম্পত্তিগত বিরোধ রয়েছে। প্রতিশোধ নিতেই এই কাণ্ড বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, দিল্লি মহিলা কমিশন গোটা ঘটনার রিপোর্ট চেয়েছে গাজিয়াবাদ পুলিশের কাছে।

 

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...